মঙ্গলবার, ২২ জুন, ২০২১

অভিশাপ

অভিশাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমরা যারা বিবেক হারা
ওদের দিকে দেখো,
খাওয়া বিনে কাঁদছে শিশু
তবু কেমনে শুয়ে থাকো ।

কান্নার আওয়াজ শুনেও তুমি
দরজা দাওনি খুলে,
মানুষ তুমি নিষ্ঠুর হয়ে
কেমনে খাবার খেলে ।

লক্ষ্য লক্ষ্য পথশিশু
ধুঁকে ধুঁকে মরছে,
একবার ভেবে দেখেছো তুমি
ওদের খোঁজ কে নিচ্ছে ?

হয়তো বা কেউ তাদের ডেকে
একটু খাবার দিচ্ছে,
আমি দানি জানুক লোকে
সেলফি তুলে রাখছে ।

হায়রে মানুষ এতোই বেহুঁশ
হচ্ছে কতো পাপ,
একবার ভেবে দেখেছো তুমি
ওরা দিচ্ছে অভিশাপ ।।

লেখার সময় : ১১:৪০ am
তারিখ : ২২.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...