বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

কবিতা:- মানুষ তুমি

   
                   মানুষ তুমি
          মোঃ তরিকুল ইসলাম খালাসী 
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ তুমি
সাদা কালোর বিচার করো ।
বলো তো তোমায়
এই ক্ষমতা কে দিলো ?

মানুষ তুমি পর-কে কাছে টানে
আপনকে দূরে ঠেলো ।
বলো তো এমন আচারণ
তোমায় কে শেখালো ?

মানুষ তুমি ভালো কে দূরে ফেলে
খারাপটারে গ্রহণ করো ।
তুমি আমায় বলবে
এমনটা কেন করো ?

মানুষ
তুমি না শ্রেষ্ঠ জীব ?
সে কথাও ভুলে গিয়ে
নিভিয়ে দিতে চাও প্রদীপ ?

মানুষ তোমার আচারণে
পশুরাও লজ্জা পায়
এই অপমান আর কতো দিন
সইবে ভাই ?

মানুষ এসো মোরা সকলেই
বিবেকের দরজা খুলি ।
হানাহানি মারামারি আর
হিংসা কে ভুলি ।।

              সামাপ্ত
26/07/2017
সময়:-07:17am
লেখা:-বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...