বুধবার, ১৬ জুন, ২০২১

সময় আছে কম

সময় আছে কম 

 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ঘুম থেকে সুস্থতা, কাজ রাখে ব্যস্ততা,
সময় আছে কম,
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

হাহাকার এই পৃথিবীতে
মত্ত মানুষ চাওয়া-পাওয়াতে,
তাই লক্ষ্য রাখো ওদের দিকে
দাও ভক্তি করে দাম ।
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

মনের সাথে লড়াই করো, 
সত্য তুমি প্রতিষ্ঠা করো,
সুস্থ মনের ব্যস্ত রাখো
পাবে তবেই দাম ।
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

লেখার সময় : ৩:৪০pm
তারিখ : ১৬.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...