রবিবার, ২০ জুন, ২০২১

তোমায় ভালবাসি প্রভু (কুরবানী)

তোমায় ভালবাসি প্রভু (কুরবানী)
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমায় ভালবাসি প্রভু
তোমার হুকুম মানি,
মোদের ত্যাগের জন্য তুমি
পাঠালে কুরবানী ।

ইব্রাহিমকে ভালোবেসে চাইলে ভালবাসা,
তোমায় ভালোবেসে নবী করেনি নিরাশা ।
মোদের তুমি শিক্ষা দিয়ে - দিলে উপহার, 
জানতে আরো কেতাব দিলে আসমানের বাণী ।

আমার নামাজ আমার ত্যাগ আমার কুরবানী,
তোমার খুশি চাই যে সবে চাই না নাফারমানী ।
যায় না প্রভু তোমার কাছে পশুর রক্ত মাংস,
দেখবে তুমি সবার মনের খুলুসিয়াত খানি ।।

https://youtu.be/MGBqPksy6pE

লেখার সময় : ১২:১৫am
তারিখ :২০.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...