শনিবার, ১৯ জুন, ২০২১

বিশ্বাসঘাতক


বিশ্বাসঘাতক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ধর্মের পুকুরে ডুব দিয়ে যে
বিশ্বাসী হয়ে থাকে,
সত্যিই সে ধার্মিক কিনা
লক্ষ্য করো তাকে ।

যাকেই তুমি বিশ্বাস করলে
হয়তো সেই বিশ্বাসঘাতক,
তাই বিশ্বাস রাখো তাদের উপর
যারা নিষ্ঠাচারের চেষ্টা করে সর্বাত্মক ।

যারা ধর্মের বড়াই করতে গিয়ে
দেখায় দাম্ভিকতা,
দেখবে হক বাতিলের লড়াই যখন
তখন তারাই করে বাক বিরোধিতা ।

ধার্মিক সেজে বিশ্বাসঘাতক
আস্তানা গেড়ে লুকিয়ে থাকে,
এমন ধার্মিক লক্ষ্য রেখে
দূরে থাকো ওদের থেকে ।

ওরা স্বপ্ন ভাঙ্গে ধ্বংস করে
সব কিছুই যে তিলে তিলে,
সুযোগ মতো তোমার আমার
অন্তরে দেয় আগুন জ্বেলে ।।

অন্ধ হয়ে ওদের কথায়
তুমি এখনো কি চলবে ?
না শক্ত হয়ে সত্যি কথা
উচ্চস্বরে বলবে !!

লেখার সময় : ৫:৩৭pm
তারিখ : ১৯.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...