শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রতিবাদের আগুন

প্রতিবাদের আগুন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা (কলকাতা)

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না। 
শত শত কণ্ঠে উঠেছে আওয়াজ,
ভাঙবই অন্যায়ের মিথ্যার সমাজ,
যারা মানুষের অধিকার কেড়ে নেয়,
ইতিহাস তাদের ক্ষমা করবে না।

মজলুমের চোখের অশ্রু যারা
হাসিমুখে করে উপহাস,
শোষিতের মুখের গ্রাস কেড়ে নিয়ে
গড়ে তোলে সুখের আবাস।
যে হাতে গড়েছে প্রাসাদ অট্টালিকা,
সেই হাতেই শিকল কেন?
শ্রমিকের ঘামে সোনার ফসল,
তারই ঘরে অভাব কেন?
প্রশ্নের আগুন জ্বলবে এবার,
মিথ্যার দেয়াল ভাঙবে এবার,
ন্যায়ের পতাকা হাতে নিয়ে
মানুষের অধিকার চাইব আবার। 

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না। 

ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না,
সিংহাসন চিরস্থায়ী নয়,
অত্যাচারী যতই শক্তিশালী হোক,
জনতার ঊর্ধ্বে কেউ নয়।
আইনের চোখে সবাই সমান,
বিচার হোক নিরপেক্ষ,
ধনী-গরিবের ভেদাভেদ ভুলে
মানুষ হোক মানুষের রক্ষক।
ঘুষের বাজার বন্ধ হোক আজ,
দুর্নীতির হোক অবসান,
সত্যের পথে মাথা উঁচু করে
বাঁচুক প্রতিটি প্রাণ। 

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না। 

কৃষকের মাঠে ফসল ফলেছে,
শ্রমিক গড়েছে দেশ,
তবুও কেন ক্ষুধার যন্ত্রণায়
গরিবের কাটে শেষ?
শিক্ষার আলো সবার ঘরে,
চিকিৎসা হোক অধিকার,
ধর্ম-বর্ণের ভেদ ভুলে গিয়ে
মানুষ হোক সবার আপনার।
ভাঙতে হবে শোষণের প্রাচীর,
রুখতে হবে অন্যায়,
সত্য ও ন্যায়ের পথে চললেই
মানবতার জয়গান গাই।  

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না। 

যে শিশু আজ পথের ধারে
খুঁজছে দুবেলা আহার,
যে মায়ের চোখে অশ্রু ঝরে
ফিরছে না সন্তান তার,
যে কৃষকের ঋণের বোঝায়
স্বপ্নগুলো যায় হারিয়ে,
যে শ্রমিকের ঘামে দেশটা গড়ে
সে কেন থাকে বঞ্চিত হয়ে?
তাদের মুখে হাসি ফোটানো
আমাদেরই দায়িত্ব,
দুর্বলের পাশে দাঁড়ানোই হোক
মানুষ হওয়ার বৈশিষ্ট্য। 

আমরা প্রতিবাদী, সত্যের সৈনিক,
অন্যায়ের কাছে নত নই,
মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে
ভয় পেয়ে পিছু হটি না কই।
আমরা প্রতিবাদী, সত্যের সৈনিক,
মিথ্যার কাছে মাথা নত নয়,
ন্যায়ের পৃথিবী গড়ার শপথে
মানবতারই হবে জয়।
কলম চলবে, কণ্ঠ উঠবে,
জাগবে ঘুমন্ত প্রাণ,
অন্যায়ের অবসান ঘটিয়ে
গড়ব ন্যায়ের নতুন বিধান।
আমরা প্রতিবাদী, সত্যের সৈনিক,
সত্যের পতাকা হাতে,
মানুষের মুক্তি, মানুষের অধিকার
থাকবে আমাদের সাথে।  

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না। 
শত শত কণ্ঠে উঠেছে আওয়াজ,
ভাঙবই অন্যায়ের মিথ্যার সমাজ,
যারা মানুষের অধিকার কেড়ে নেয়,
ইতিহাস তাদের ক্ষমা করবে না। 

কলমের কালিতে লেখা প্রতিবাদ
মুছে যাবে না, মুছে যাবে না,
অন্যায়ের বুকে সত্যের আঘাত
কোনোদিন থামবে না, থামবে না..........।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

হাতটা বাড়াও, হাতটা বাড়াও,
মানুষের পাশে দাঁড়াও।
অন্ধকারের রাত পেরিয়ে,
শান্তির সূর্য উঠাও।
তুমি শান্তির সূর্য উঠাও,
তুমি শান্তির সূর্য উঠাও। 

দুঃখীর মুখে ফুটাতে হাসি,
আজ আমাদের উৎসব।
ভালোবাসার হোক ধরনী,
হৃদয় করুক অনুভব।
মনটা নাড়াও, মনটা নাড়াও,
ভালোবাসায় মনটা ভরাও।
অন্ধকারের রাত পেরিয়ে,
শান্তির সূর্য উঠাও।
তুমি শান্তির সূর্য উঠাও,
তুমি শান্তির সূর্য উঠাও। 

আশার দীপ জ্বালাও আজ,
জাগুক নতুন স্বপ্ন।
মানবতার এই পৃথিবী,
হোক ভালোবাসায় পূর্ণ।
প্রাণটা জাগাও, প্রাণটা জাগাও,
ভালোবাসার গান শোনাও।
অন্ধকারের রাত পেরিয়ে,
শান্তির সূর্য উঠাও।
তুমি শান্তির সূর্য উঠাও,
তুমি শান্তির সূর্য উঠাও।

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

চলনা চলনা চলনা চল,
সত্যের পথে চলনা চল।
অন্যায় দেখে চুপ না থেকে,
উঁচু করো কণ্ঠের বল।
চলনা চলনা চলনা চল,
ভেঙে দাও সব মিথ্যার জাল।
মানুষ যেন মানুষ থাকে,
এই হোক আজ সবার খেয়াল। 
চলনা চলনা চলনা চল,
সত্যের পথে চলনা চল।
অন্যায় দেখে চুপ না থেকে,
উঁচু করো কণ্ঠের বল। 
উঁচু করো কণ্ঠের বল। 

ক্ষুধার জ্বালায় কাঁদে যে জন,
শুনছে না কেউ তারই ক্রন্দন,
ক্ষুধার জ্বালায় কাঁদে যে জন,
শুনছে না কেউ তারই ক্রন্দন,
তাদের পক্ষে দাঁড়াও আজি,
জাগুক ন্যায়ের আন্দোলন। 
জাগুক ন্যায়ের আন্দোলন।  

চলনা চলনা চলনা চল,
মাথা নত করে কভু না চল।
সত্য যদি থাকে সাথে,
জয়ের পথে এগিয়ে চল। 
চলনা চলনা চলনা চল,
সত্যের পথে চলনা চল।
অন্যায় দেখে চুপ না থেকে,
উঁচু করো কণ্ঠের বল।  

শ্রমিক ঘামে গড়ে যে দেশ,
অবহেলায় ভরা সে দেশ।
শ্রমিক ঘামে গড়ে যে দেশ,
অবহেলায় ভরা সে দেশ।
রক্ত-ঘামে ভাঙে শরীর,
নেই তার কোনো মূল্যায়ন।
নেই তার কোনো মূল্যায়ন। 

চলনা চলনা চলনা চল, 
সুদিন ফিরিয়ে আনতে চল।  
সত্যের পথে আলো জ্বেলে 
ভাঙবো জুলুমবাজির সব শিকল ।
চলনা চলনা চলনা চল,
সত্যের পথে চলনা চল।
অন্যায় দেখে চুপ না থেকে,
উঁচু করো কণ্ঠের বল।  

চলনা চলনা চলনা চল,
চলনা চলনা চলনা চল।
চলনা চলনা চলনা চল,
চলনা চলনা চলনা চল।
চলনা চলনা চলনা চল,
চলনা চলনা চলনা চল।
চলনা চলনা চলনা চল,
চলনা চলনা চলনা চল............।

রবিবার, ২১ জুন, ২০২৬

বিষয়: শিক্ষা, চরিত্র ও তাকওয়া: সফল জীবনের ভিত্তি

বিষয়: শিক্ষা, চরিত্র ও তাকওয়া: সফল জীবনের ভিত্তি 

বক্ততা- তরিকুল ইসলাম খালাসী 

সময় 5:00
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
সম্মানিত উপস্থিতি,  
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

আজ আমি সংক্ষেপে "শিক্ষা, চরিত্র ও তাকওয়া: সফল জীবনের ভিত্তি" বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। 

মানুষ জীবনে সফল হতে চায়। 
কেউ চায় ভালো চাকরি, কেউ চায় সম্মান, কেউ চায় সুখ ও শান্তি। কিন্তু প্রকৃত সফলতা অর্জনের জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 

আর তা হলো শিক্ষা, চরিত্র ও তাকওয়া।

প্রথমত, শিক্ষা। 
শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। শিক্ষাহীন মানুষ অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। 

ইসলামও জ্ঞান অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা ওহীর প্রথম শব্দ হিসেবে নাজিল করেছেন, "ইকরা" অর্থাৎ "পড়ো"। তাই আমাদের উচিত দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা। 

দ্বিতীয়ত, চরিত্র। 
একজন মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে প্রকাশ পায়। অর্থ, পদ বা ক্ষমতা মানুষকে বড় করে না, বরং উত্তম চরিত্রই মানুষকে মানুষের হৃদয়ে স্থান দেয়। 
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন উত্তম চরিত্রের সর্বোত্তম আদর্শ। তিনি সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া ও নম্রতার মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। তাই আমাদেরও সুন্দর চরিত্র গঠনের চেষ্টা করতে হবে।

তৃতীয়ত, তাকওয়া। 
তাকওয়া হলো আল্লাহর ভয় ও তাঁর নির্দেশ মেনে চলার মানসিকতা। 
মানুষ যত শিক্ষিতই হোক বা যত ভালো চরিত্রের অধিকারী হোক, যদি তার মধ্যে তাকওয়া না থাকে, তাহলে সে ভুল পথে চলে যেতে পারে। তাকওয়া মানুষকে অন্যায়, পাপ ও অবিচার থেকে রক্ষা করে। 
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।

প্রিয় উপস্থিতি,
শিক্ষা আমাদের আলোকিত করে, চরিত্র আমাদের মর্যাদা দেয়, আর তাকওয়া আমাদের সঠিক পথে পরিচালিত করে। এই তিনটি গুণ একসঙ্গে থাকলে একজন মানুষ দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হতে পারে।

তাই আসুন, আমরা জ্ঞান অর্জন করি, সুন্দর চরিত্র গঠন করি এবং আল্লাহভীতি ও তাকওয়ার জীবন গড়ে তুলি। তাহলেই আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারব ইনশাআল্লাহ। 

সবশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে শিক্ষিত, চরিত্রবান ও তাকওয়াবান মানুষ হিসেবে কবুল করেন। আমীন 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

মাথা তুলে বলি আজ
ইতিহাসের গান, 
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান । 

মাথা তুলে বলি আজ
ইতিহাসের গান, 
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান । 

আজাদ জ্বালায় শিক্ষার আলো
জাগায় দেশের প্রাণ,
কালাম ছুঁয়ে আকাশ বলে
দেখো স্বপ্ন চলমান । 

আজাদ জ্বালায় শিক্ষার আলো
জাগায় দেশের প্রাণ,
কালাম ছুঁয়ে আকাশ বলে
দেখো স্বপ্ন চলমান । 
সৈয়দ সাহেব পথ দেখালেন 
আজও পথটা বিরাজমান, 
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান । 

মাথা তুলে বলি আজ
ইতিহাসের গান, 
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান । 

আশফাক দিল প্রাণের দামে
দেখো স্বাধীনতার মান,
জাকির হোসেন গড়লেন দেশে
ওই শিক্ষারই সম্মান। 

আশফাক দিল প্রাণের দামে
দেখো স্বাধীনতার মান,
জাকির হোসেন গড়লেন দেশে
ওই শিক্ষারই সম্মান।  
গালিবের সেই কথার ভাঁজে 
ভালোবাসার টান,
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান । 

মাথা তুলে বলি আজ
ইতিহাসের গান, 
এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান ।  

এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান ।  

এই ভারতে আছে দেখো 
মুসলিমদেরই অবদান..... ।।

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ইরান জিন্দাবাদ

ইরান জিন্দাবাদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,

ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 

মাতা উঁচু করে
দাঁড়িয়েছে ওই ইরান, 
দেখো দেখো বিশ্ববাসী 
দেখো মুসলমান । 

মাতা উঁচু করে 
দাঁড়িয়েছে ওই ইরান, 
 দেখো দেখো বিশ্ববাসী 
দেখো মুসলমান । 
কাপুরুষের নয় বিজয়, 
কাপুরুষের নয় বিজয়, 
বিজয় শুধু তাদের তরে 
যাদের থাকে ঈমান । 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,  

ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,  

যুদ্ধ শুধু ভয় করা নয় 
ঐক্যের ওই ডাক, 
রুখতে হবে স্বৈরাচারের 
জীবন যত যায় যাক ।

যুদ্ধ শুধু ভয় করা নয় 
ঐক্যের ওই ডাক, 
রুখতে হবে স্বৈরাচারের 
জীবন যত যায় যাক ।
রবের আদেশ মানতে সদা  
রবের আদেশ মানতে সদা 
প্রস্তুত এই ইরান, 
বিজয় শুধু তাদের তরে 
যাদের থাকে ঈমান । 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,   

ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,    

মাতা উঁচু করে
দাঁড়িয়েছে ওই ইরান, 
দেখো দেখো বিশ্ববাসী 
দেখো মুসলমান ।  
দেখো দেখো বিশ্ববাসী 
দেখো মুসলমান ।
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ,   

ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, 
ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ ।।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

অধিকার

অধিকার 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

অধিকার নিয়ে কথা বলা 
যদি হয় আমাদের অপরাধ, 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ । 

অধিকার নিয়ে কথা বলা 
যদি হয় আমাদের অপরাধ, 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ ।  

আমার দেশের মান-সম্মান নিয়ে  
করছে যারা ছিনিমিনি, 
তাদেরকে রুখতে এসো বন্ধু 
চিনি আমরা তাদের চিনি । 
বন্ধু রূপের ওই শত্রুকে
বন্ধু রূপের ওই শত্রুকে 
করতে হবে এবার কাত্ । 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ ।  

অধিকার নিয়ে কথা বলা 
যদি হয় আমাদের অপরাধ, 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ ।  

সময় এসেছে সময় এসেছে 
করো না তাই হেলা, 
তাগুতের অন্তরে দাও ধরিয়ে 
জ্বলুক বিদায়ের জ্বালা । 
সেই জ্বালাকে রুখতে ও ভাই 
সবাই রাখি হাতে হাত । 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ ।  

অধিকার নিয়ে কথা বলা 
যদি হয় আমাদের অপরাধ, 
সেই অপরাধে হোকনা ফাঁসি 
তবু করে যাব প্রতিবাদ । 
তবু করে যাব প্রতিবাদ ।। 



Featured Post

প্রতিবাদের আগুন

প্রতিবাদের আগুন  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা (কলকাতা) কলমের কালিতে লেখা প্রতিবাদ মুছে যাবে না, মুছে যাবে না, অ...