মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আমরা শ্রমিক



আমরা শ্রমিক

 তরিকুল ইসলাম খালাসী 

মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক । 2বার
আমরা বাস লাইনের মুটে,
নাঙ্গল চালাই মাঠে ।           2বার
রক্ত ঘামে কষ্ট করি
পায়ে হেঁটে হেঁটে ।     2বার
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক ।   2 বার 
           ঐ
ফুটপাথে যে আমরা থাকি পান্তা ভাতে নুন,
আর ছেঁড়া কাঁথায় শুয়ে থাকি কেটে যায় ওই দিন। 2বার
বাদলার দিনে.. পেপার তলে আসে না ঘুম ।
নেইনা তো আর কেউ বুকে তুলে বিপদের দিন।
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক ।    2বার
          ঐ
দিনমজুরি আমাদের ওই পেশা হয়ে হয়ে আছে,
নিয়মিত সময় দিয়েও টাকা পায় না অনেক কাজে । 2বার
অনাহারে.. কেটে যাই ওই অনেক সময় দিন,   2 বার
তাই তো বলি কাজের টাকা সময় মতো দিন ।
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক । 2বার  ঐ

লেখার সময় : ৩:০৪pm
তারিখ: ১৫.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...