শুক্রবার, ২৫ জুন, ২০২১

উপকার

উপকার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ডুবন্ত লোকের হাতটি ধরে
দাও না ডাঙ্গায় তুলে,
কষ্ট তোমার হলেও তুমি
যেওনা গো ফেলে ।

তাদের ওগো তোমার প্রতি
আস্তা অনেক আছে,
তাই তো ফিরে বারে বারে
তোমার কাছেই আসে ।

তাদের কষ্ট দেখে ওগো
কেমনে চুপ থাকবে তুমি,
একটু হাসি ওদের কাছে
লক্ষ্য করো অনেক দামি ।

খাস নিয়তে ওদের দিকে
দু হাত তুমি বাড়াও,
প্রশান্তি খুঁজে পাই আত্মা
তাই শান্তি পাও ।

দীর্ঘদিনের দীর্ঘ পথে
চলতে হবে তোমার,
একদিন জীবন শান্ত হবে
সেইদিন পাবেই উপকার ।

লেখার সময় :১২:১০ pm
তারিখ : ২৬.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...