বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

মন মাঝি

মন মাঝি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মনকে সদা ব্যস্ত রাখো
মনে জমানো কাজে,
ভালো কিছু আর রেখোনা
গোপন মনের মাঝে ।

মনের জরে করো কাজ
সত্য কথা বলে,
মিথ্যার আশ্রয় নিয়ে তুমি
এমন কি আর পেলে ?

ধরাছোঁয়ার বাইরে আছো
তুমি সব কিছুকেই জেনে,
মন্দ কথায় সন্দেহ করে
কেন আনলে ক্ষতি টেনে !

হিংসা-বিদ্বেষ যা কিছু সব
মনে জমা হলে,
মন মাঝি কে বলো তুমি
দাও গো ঝেড়ে ফেলে ।

ধ্যুৎ ছাই আর তুচ্ছ করে
মনকে কষ্ট দিলে,
মনের কষ্টে মরবে তুমি
ভুগবে তিলে তিলে ।

জিন্দা মনে চিন্তা করে
এই দুনিয়া সাজাও,
শান্ত হয়ে মনের জরে
স্বপ্নের তরী বানাও ।।

লেখার সময় : ১১:১০am
তারিখ : ২৫.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...