সোমবার, ২১ জুন, ২০২১

ভুল করলে

ভুল করলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কিছু সময় হয়তো তুমি
অনেক কষ্ট পেলে,
কষ্টের পরে শান্তি আসে
কেমনে গেছো ভুলে ?

আমরা তো আর থাকব না
চিন্তা বুঝি এই কারণ!
একটু ভেবে দেখো না
দুনিয়াটাই এমন ।

যতটুকু পাবে সময়
তোমার জন্য সেটাই ভালো,
অন্ধের মত আর থেকো না
অন্ধকারে জ্বালাও আলো ।

কঠোর পরিশ্রম আমরা করি
গড়ে তুলি স্বপ্নের বাড়ি,
আচ্ছা! কিন্তু যদি একটু থাকে
ধ্বংস হতে কি আছে দেরি ?

মুদ্দা কথা শুনে রাখো
সময় থাকতে ভাবতে শেখো,
এখনো ভুল করলে তুমি
পস্তাবে কিন্তু মনে রেখো ।।

লেখার সময় : ১২:৫০pm
তারিখ : ২১.০৬.২০২১


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...