সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:- গরীবের মনের ব‍্যাথা

               গরীবের মনের ব‍্যাথা
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

গরিব দুখির দুঃখ গুলো
কে বুঝিবে ভাই !
ওপর তলাতে বসে কি আর
দুঃখ বোঝা যায় ?

দক্ষীণা বাতাস আটকে দিলে
ভাবলে না একবার ।
রোগে সোগে জরজরিত
খোজ ন্যাই কে কার !

আজ বড়ো অসহায়
নেইকো ঘরে খাবার ।
তোমরা থাকতেও
কেন এতো হাহাকার ?

আমরা গরিব বলে তুমি
থাকো দূরে দূরে
কিছু দেওয়ার ভয়ে তুমি
তালা দাও দুয়ারে ।

গরিব বলে পরনে আমার
আছে ছেঁড়া কাপড়
তাই তো তোমরা যখন তখন
মারো গালে থাপ্পড় ।

আমরা গরিব বলে থাপ্পড়
খেয়েও প্রতিবাদ করি না
তোমরা মোদের মানুষ বলে
এই জগতে দাম দিলে না ।

আল্লাহ তোমাদের ক্ষমা করুন
এই মোদের মনের বাসনা ।
আমরা গরিব বলে মোদের মনে
 এতো দুঃখ যন্ত্রণা ।।
                    সমাপ্ত

09/07/2017
সময়:-08:40am
লেখা:- বাড়িতেই বসে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...