বুধবার, ১৬ জুন, ২০২১

তুমি যদি মানুষ হয়ে থাকো

তুমি যদি মানুষ হয়ে থাকো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(গান..)
তুমি যদি মানুষ হয়ে থাকো
কি করে মানুষ মারো ?
মানুষ নামের পরিচয়ে
আর থেকো নাকো ।

যাদের কাছে পাইনা পার সত্তরের ওই বুড়া,
কেমন করে মারছে দেখো সোলো বছরের ছোড়া ।
মানবতা হাহাকারে দুঃখে ফাটে বুক,
এমন ছেলে জন্ম দিয়ে কেমনে দেখাও মুখ ।

রোদ গরমে মানুষ গুলো দেখো যাচ্ছে কাজে,
চোর বলে তার গনপিটুনি দিছে সকাল সাজে ।
আইন-কানুন সব কিছুকেই রাখছে তাকে তুলে,
ইন কাউন্টার করছে দেখো  মুসলিম যুবক পেলে।

মিথ্যা কথায় কটু ভাষায় যারা বিষ ছড়ায়,
এই ভারতে বলবো এবার তাদের স্থান নাই ।
স্বাধীনতা দেইনি তো আর এমন রক্ত খেকো,
মানুষ নামের পরিচয়ে আর থেকো নাকো ।।

লেখার সময় :৮:৩০pm
তারিখ : ১৬.০৬.২০২১



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...