শুক্রবার, ১৮ জুন, ২০২১

অন্যায় কারি

অন্যায় কারি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

অন্যায় কারির ধর্ম হয় না
আমরা সবাই জানি,
তাহলে কেন ধর্মে ধর্মে
আজ আঘাত হানি ?

খুনি ধর্ষক যে বা যারাই হোক না কেনো
হোক তাদের শাস্তি,
শান্ত হবে এই দুনিয়া আর
পাবে সবাই স্বস্তি ।

যে যার ধর্মে বিশ্বাস শিখ ঈশাই
হিন্দু মুসলিম কিম্বা দলিত,
তবে ধর্মের নামে কেন ধর্ষক তুমি
পোপ পাদ্রী ইমাম পুরোহিত!

অন্যায় কারিকে অন্যায় বললে
শতশত ভাই-বোন হচ্ছে গুম,
নিচ্ছে জীবন দিচ্ছে তাই
আজ এতো মজলুম ।

অন্যায় কারি অন্যায় করলে
ধর্ষণ হবে তোমার আমার বোন,
এখনো সময় আছে করো প্রতিবাদ
ওদের অন্তরে জ্বালাও আগুন ।

নিষ্ঠুরকে দেখিয়ে দাও
নিষ্ঠুরতা কেমন,
তবেই পাবে শান্তি শান্ত হবে
হাজারো দু-নয়ন ।।

লেখার সময় : ০৮:০৮pm
তারিখ : ১৮.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...