শনিবার, ১২ জুন, ২০২১

আছি সেই দিনের অপেক্ষায়

   আছি সেই দিনের অপেক্ষায়
      তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা আছি সেই দিনের অপেক্ষায় ।
যেদিন মিথ্যা পারবে না
সত্যকে আড়াল করতে,
দুষ্কৃতী পারবে না
মায়ের বুক খালি করতে ।
যেদিন থাকবে না পড়ে
ভায়ের লাশ অলিতে গলিতে,
আর লজ্জায় বোন ঢাকবে না মুখ
ঝোলানো ওই দড়িতে ।
যেদিন ক্ষুধার্ত ক্ষুধার চোটে
ঘুরবে না আর পথে পথে,
বেকারত্ব দূর হবে
সমাজ হতে ।
যেদিন গরিব তার ন্যায্য অধিকার
পাবে ফিরে,
আর মজলুম মুক্তি পাবে
সঠিক বিচারে ।
যেদিন আকাশ বাতাস
শান্ত হবে,
অপরাধী লজ্জায়
মুখ ঢাকবে আর বলবে
হায়-কেন ছিলাম অন্ধ
কেন করেছি দ্বন্দ্ব
পারলাম না দিতে
সমাজকে আনন্দ!
আছি...........
সেই দিনের অপেক্ষায়।।
             সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...