শনিবার, ১২ জুন, ২০২১

ও ডাক্তার

ও ডাক্তার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ও ডাক্তার!
তোমার অবহেলায়
কতো রোগী মারা যায়,
মানবতা আর বাঁচে না
কেন করো এতো ছলনা ?

ও ডাক্তার!

তুমি ডাক্তার ছুরি ধরে
রোগীকে জবাই করে,
মানুষকে ভাবো কেন খরিদ্দার
কশাই তো নও তুমিই ডাক্তার ।

ও ডাক্তার!
ডাক্তার মানে নয় রক্তের ব‍্যবধান
ডাক্তারের কাছ থেকে পাবে সেবা জনগণ
ডাক্তার বলে কেন হিন্দু মুসালমান
ডাক্তার কি করে হয় ভগবান ?

ডাক্তার যদি ভাবে নিজেকেই ভগবান
জাতপাত ভুলে গিয়ে রোগ করো সমাধান
রোগের হাত থেকেও রোগী ফিরে পাবে জীবন
রোগীর কথা ভুলে ডাক্তার কিসের করে আন্দলন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...