শনিবার, ১২ জুন, ২০২১

চোখটি খুলে দেখো

চোখটি খুলে দেখো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

চোখটি খুলে দেখো
ও ভাই চোখটি খুলে দেখো
এই দুনিয়ায় লাশের মিছিল
আছে শত শত ।
আর কতোদিন চলবে ও ভাই
রক্ত দেবে কতো ?

তুমি যদি থাকো বসে চুপটি করে ঘরে
ওই মিছিল ধেঁয়েও আসতে পারে তোমার সংসারে।
তার  তরে ভাই জেগে ওঠো
করো প্রতিবাদ
শান্তি পাবে তোমার আত্মা
মরেও পাবে স্বাদ ।

থাকতে সময় যদি তুমি না লাগাও ভাই কাজে
আপন সজন সব হারাবে হারিয়ে যাবেও নিজে ।
জীবন তুমি বাজি রেখে
সাজাও এ সমাজ
অসহায়ের সহায় হও
নাও গুছিয়ে নাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...