রবিবার, ২৭ জুন, ২০২১

ফাঁসির দড়ি

ফাঁসির দড়ি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মমিন দেখো ফাঁসির দড়ি নিচ্ছে গলায় পরে,
এক আল্লার বিশ্বাস করে
জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

মনে শুধু একটাই আশা হুকুম চলবে তার,
যার হুকুমে জ্বলবে আলো ঘুচবে অন্ধকার ।
মনের কথা ব্যক্ত করে...(২)তাই ফাঁসিতে ঝোলে,
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লক্ষ্য মায়ের ঝরছে সন্তান সত্য পথের উপর,
সুস্থ জীবন পাবে সবাই আশা মনের ভিতর ।
থাকবে না আর..(২) রাহাজানি এমন মনোবলে ।
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লেখার সময় : ৪:৫০ pm
তারিখ : ২৭.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...