সোমবার, ১০ অক্টোবর, ২০২২

অনুতাপ

অনুতাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

পাপে পাপে কেটে যায়
আমাদের জীবন,
এই ভবে একদিন হবেই মরণ ।
সময়ের নাই দাম
ভুল পথেই যতো কাম,
এই ভাবে চলবে আর কতদিন ?

রক্ত ঘামের কষ্ট গুলো
থাকবে পড়ে শুধু এই ভবে,
শূন্য হাতে যেতে হবে 
সব ছেড়ে একা তুমিই রবে ।
আসবেনা কাজে আর ভেবেছো কি একবার ।
হতাশায় কেটে যায় প্রতিদিন ।

তুমি সময়ের সাথে সাথে
করো অনুতাপ,
রবের থেকে তুমি
চেয়ে নাও মাফ ।
হাশরের দিন তবে আরশের ছায়া পাবে
ধন্য হবে তবে সেদিন ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...