রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

তুমি কেমন সৎ বলতে পারো


তুমি কেমন সৎ বলতে পারো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তুমি কেমন সৎ বলতে পারো
চারিদিকে অন্যায়,
দেখে তবু প্রতিবাদ
করতে পারোনা !
এই সত্যবাদীর বলো কি দাম
একটু ভাববে না,
সময় নষ্ট করে কেন
করো শুধুই ছলনা ।

করো শুধু মুনাফিকি
খোদার হুকুম দাও যে ফাকি,
দুই চোখেতে ভালো কিছু
দেখেও দেখো না ।
মরতে হবে গেছো ভুলে
নেই যে তুমি হকের দলে
ভালো কথা তাইতো তোমার
ভালো লাগে না ।

আপন চিন্তা করে গেলে
সমাজ গেলো রসাতলে
দুর্নীতির ওই ছায়াতলে
হয় যে শুধুই যন্ত্রনা ।
দুঃখির কথা ভাববে কে আজ
তাদের নিয়ে গড়বে সমাজ
এমন মানুষ কোথায় গেল
দেবে তারে সান্ত্বনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...