রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

পিতা তুমি পিতা হবে

পিতা তুমি পিতা হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে পিতা চায় না তার
সন্তান হোক কুরআনের পাখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।

পিতা তুমি পিতা হবে
লুকমান হাকিমের মতো,
থাকবে তুমি ইতিহাসের
পাতায় শত শত ।
যাচ্ছে চলে সময় তোমার
রেখো নাকো বাকি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।

পিতা তুমি পিতা হবে
ইব্রাহিমের মতো,
সন্তান তোমার খোদার পথে
থাকবে অবিরত ।
এমন সন্তান পেলে তোমার
জুড়িয়ে যাবে আখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...