রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

যারে তুমি শত্রু ভাবো

যারে তুমি শত্রু ভাবো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যারে তুমি শত্রু ভাবো
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

ওমর ছিল চরম শত্রু 
প্রিয় নবীজির,
সেই ওমর ইসলামের ওই
প্রথম সারির বীর ।
রবের কাছে চাও গো সাথী
তেমনি করে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

বিপদ কালে ওই বন্ধু
প্রথম কাজে আসে,
সুখে দুঃখে পাসে সে তো
থাকে ভালোবেসে,
তোমার দুঃখে পায় যে কষ্ট
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...