সোমবার, ১০ অক্টোবর, ২০২২

নবীজীর সাফায়াত


নবীজীর সাফায়াত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

করতে হবে এমন আমল
পাই যেন নাজাত,
নাজাতের অসিলা বানাও
মোর নবীজীর সাফায়াত ।

বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।

আরশের নিচে জায়গা পাবে
হবে রবের মুলাকাত ।
যদি তুমি নাও গো মেনে
নবীজীর ওই সুন্নাত ।
জীবন সাজাও সৎ আমলে
পাবে যতদিন হায়াত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।

ভালো কাজের প্রতিদানে
তোমায় দেবে জান্নাত,
কথায় কাজে বারে বারে
করোনা গো খিয়ানাত ।
তোমার আমানাত সরণ রেখে
করো রবের মুলাকাত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...