বুধবার, ১২ অক্টোবর, ২০২২

সুদের ভারে

সুদের ভারে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে সুদের গোনাহ হয় জানি
মায়ের জেনা সমূহ গোনাহ, 
তবু সে সুদ ঘরে ঘরে
হচ্ছে লেনা দেনা ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

ফরজ হুকুম ত্যাগ করিতে
মন্দ লাগে না,
শোষক তুমি শোষণ করে
হাজী  হয়ো না ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

দারিদ্রতা যাচ্ছে বেড়ে
ওই যে সুদের ভারে,
বৈধ যাকাত দাও না তুমি
দুঃখির ঘরে ঘরে ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...