মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

হাসবি রাব্বি জাল্লাল্লাহ

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাসবি রাব্বি জাল্লাল্লাহ 
মা'ফি কাল'বি গাইরুল্লাহ 
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ  
লা ইলাহা ইল্লাল্লাহ । 
হে আল্লাহ তুমি ক্ষমা করো 
আমাদের প্রতি রহম করো 
তুমি ছাড়া কেবা আছে 
আমাদের মনের ভাষা বোঝার । 
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…… 

তুমি মোদের পালনকর্তা 
তুমিই মোদের রিজিক দাতা 
তুমি ছাড়া নেই আমাদের 
অন্যের কাছে চাওয়া পাওয়া । 
তাই ওগো রব ক্ষমা করো 
মোদের প্রতি দয়া করো 
তোমার দয়া ছাড়া মোরা  
মোদের সবই হবে আঁধার ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ……  

তোমার প্রিয় বান্দা হতে 
তুলেছি দুটি হাত মোনাজাতে, 
ফিরিয়ে দিও না ওগো দয়াময় 
তুমি এই নিশি রাতে ।
তোমার ওই হুকুমে সিজেদাতে রই 
জাহান্নামের আগুনের মোরা করি ভয় 
তব দ্বারে বারেবারে একই কথা চাই 
মাফ করে দাও হে পরওয়ার।  
হাসবি রাব্বি জাল্লাল্লাহ…………।। 


রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

আলিফুন'বা পাঠ 4

আলিফুন'বা পাঠ 4
তরিকুল ইসলাম খালাসী

আলিফুন'বা......... 

মহান রবের পক্ষ থেকে 
পেয়েছি মোরা আরবী ভাষা, 
এক একটি হরফে ১০টি নেকি 
এটাই রবের ভালোবাসা । 
সেই ভালোবাসা পেয়ে মোরা 
পেয়েছি নতুন দিশা । 
আলিফুন'বা.........

সেই আরবী ভাষায় আল্-কুরআন 
মোদেরকে তিনি করলেন দান, 
পড়লে সদা পাবো মোরা 
জীবনের সব সমাধান । 
সেই সমাধানে তোমার আমার 
যাবে বেড়ে সম্মান । 
আলিফুন'বা......... ।। 

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

আল্লাহর পথে করলে ব্যয়

আল্লাহর পথে করলে ব্যয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহর পথে করলে ব্যয়
আছে পুরস্কার, 
সেই পুরস্কার হবে তোমার 
অতি মজাদার । 

কুরআন পাকে লেখা আছে
তারই প্রমাণ, 
তিনিই যাকে ভালোবাসে তাকে 
সম্মান করে দান । 
স্বচ্ছ মনে হুকুম মেনে..
দাও এতিমের খাবার ।  
তবেই তোমার খাবার হবে 
অতি মজাদার । 
আল্লাহর পথে………  

হোকনা সেই অর্থ তোমার 
অতি নগণ্য, 
রবের কাছে তবুও হবে 
সেটাই প্রাধান্য । 
সেই আশাতেই হৃদয় থেকে.. 
দাও যারা হকদার ।
তবেই তোমার খাবার হবে 
অতি মজাদার । 
আল্লাহর পথে………  ।। 


বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

আগুনের জুতা পরে চলেছো তুমি

আগুনের জুতা পরে চলেছো তুমি 
বহুদূর বহুদূর, 
এখনো সময় আছে ফিরে আসার 
রবের এ ডাক সুমধুর । 

আছো তুমি দাঁড়িয়ে 
জাহান্নামের কিনারে, 
তোমাকেই ডেকে যায় 
মুয়াজ্জিন ওই মিনারে ।
সে ডাক আসেনা কানে মদ্যপানে 
আছো তুমি বিভোর । 
আগুনের জুতা পরে………… 

অশ্লীলতার সাথে কেটেছে সময় !
অন্তর পোড়ে যদি অনুতাপে, 
এসো ফিরে তবে রবের পথে  
এই জীবনটা দাও শোপে । 

সেই দিনের কথা 
শরণ করে, 
রবের পথটি নাও 
গ্রহণ করে । 
পাপ মনে করে চাও তারই দ্বারে 
তিনি রাখেন খবর ।
আগুনের জুতা পরে………… ।।


মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

রোজার শেষে

রোজার শেষে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রোজার শেষে রোজাদারের
জন্য এলো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 

ধনী গরীব সবার তরে
ঈদ আনন্দ হোক সমান, 
নেই ঘরে যার খাবার কিছু 
তাদের করো অন্ন দান । 
এই আনন্দ দিতেই এলো.. 
আজকে দেখো খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………

সবার মনে এই আনন্দ 
থাকুক ও ভাই সব দিনে, 
সুখে থাকার স্বপ্ন গুলো 
ভাগ করে নাও সব জনে ।
দুঃখের সাথী হওয়ার তরে.. 
এলো আজ খুশির ঈদ, 
খোশবু মেখে মনের সুখে 
পালন করো ঈদ । 
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ… ঈদ মোবারক ঈদ 
রোজার শেষে…………।।





সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্বচ্ছ লেনাদেনা

স্বচ্ছ লেনাদেনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কর যদি ভাই
স্বচ্ছ লেনাদেনা, 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 

রব যদি খুশি হয়
তোমার প্রতি ভাই, 
তোমার সম কেবা আছে 
এই দুনিয়ায় । 
তুমি ওই কথাকে মান্য দিয়ে 
চলতে ভুলো না । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… 

রাতের অন্ধকারে যদি 
রবকে করো ভয়, 
জান্নাতের ওই খোশবু জানি 
তোমার তরেই রয় ।  
সেই রবের ভয়ে চলতে তোমায় 
বলেন রাব্বানা । 
সেই লেনাদেনা'ই হবে তোমার 
রবের জান্নাত কেনা । 
তুমি কর যদি……………… ।।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আজ মানবতা কাঁদে

আজ মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ মানবতা কাঁদে 
কেন দেখো না মানুষ 
কেন দেখো না !
জালিমের জুলুম বাড়ে 
দিকে দিকে প্রতি ঘরে,  
নিরবে কেমনে থাকো 
একটু বলো না । 

ও মানুষ! একি মায়ের গর্ভে ছিলে 
কেমনে তা ভুলে গেলে, 
ওই তোমার আমার দুঃখিনী মায়ের 
প্রসাবের যন্ত্রণা !
ও মানুষ! নও যে তুমি অবুঝ প্রাণী.. 
তবু কেন হিংসা থেকে 
দূরে থাকলে না ।
আজ মানবতা…………… 

ও মানুষ! তুমি অঙ্গীকার করে ছিলে 
যাবে না রবকে ভুলে, 
সেই রবের পথে একটু চলার 
সময় পেলে না । 
ও মানুষ! ছাড়তেই হবে রবেনা ভবে..
এখনো সময় আছে 
ভেবে দেখো না ।
আজ মানবতা……………।। 

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...