সোমবার, ৯ জুলাই, ২০১৮

কবিতা:- কিয়ামত

                   কিয়ামত
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
           মধ‍্যবেনা,বাদুড়িয়া

দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শেখানো
আছে বড়ই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ‍্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত‍্য মিথ‍্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত‍্য পন্থীরা চলিয়া যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখূ রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন‍্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়ে দাও আমায় ‌।
পুনর্জন্মে আসিয়া আমি,
এবাদাত করিবো তোমায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...