সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

হাজারো সৃষ্টি বানে ভেসে দেখো

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো সৃষ্টি বানে ভাসে দেখো 
দেখো হে রব, 
তোমারি তরে নত এ শির 
জনি তোমারি নিয়ন্ত্রণে সব ।

আমাদের ভালো খারাপ 
সবকিছুই জানো জানি 
হে মোর অন্তর্যামী ।
শত আশা বুকে করে 
তুলেছি হাত তব দ্বারে 
ফিরিয়ে দিওনা তুমি । 
হাজারো সৃষ্টি বানে………… 

যদি এটি আজব হয় 
তব দ্বারে ক্ষমা চাই,  
জানি তুমি নিরাশ কর না । 
সেই আশায় তব দ্বারে  
বারে বারে আসি ফিরে  
ওগো রব রহম করো না । 
হাজারো সৃষ্টি বানে………… ।। 





বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ইয়া রাসুলুল্লাহ

ইয়া রাসুলুল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা 
জি’তা বি’ল-আম্রিল -মু’তা 
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা' ।

মোরা তোমাকে জানাই স্বাগতম 
ইয়া রাসুলুল্লাহ, 
মোরা তোমাকে জানাই স্বাগতম
ইয়া হাবিবাল্লাহ ‌। 
এই ধরার মাঝে তুমি শ্রেষ্ঠ গোলাপ 
ওগো মোর কামলিওয়ালা । 
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… 

তোমার আগমনে মাতোয়ারা 
এই বসুন্ধরা, 
দিকে দিকে ফেরেস্তারা 
দেয় পাহারা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকে হরিণ,  
ছায়া দিতে ভোলেনি মেঘমালারা ।
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা 
ওজাবাশ শুক’রু আলাইনা 
মা দা আ লিল্লাহি দা ।
তা’লা আল বাদরু.……… ।।

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচারী তোমায় দেখে

স্বৈরাচারী তোমায় দেখে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি মুখটা চেপে ধরে
করেছো যে ভুল, 
সেই ভুলের'ই দিতে হলো 
তোমাকেই মাশুল । 
যুগে যুগে ফিরাউনের 
বংশ হলো শেষ, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 

হাজার হাজার ভাই বোনদের 
করেছো যে গুম, 
কতো মাকে কাঁদালে তুমি 
নিলে কেড়ে ঘুম ।
সেই মায়ের ওই চোখের জল 
এই পতনের মূল, 
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………

কতো ভাইকে রাখলে তুমি 
নিষ্ঠুর আয়না ঘরে, 
যুবক সে তো বৃদ্ধ হয়ে 
আজকে ঘরে ফেরে । 
ছাত্র সমাজ করেছে তাই 
তোমাকে নির্মূল ।
স্বৈরাচারী তোমায় দেখে 
শিখুক মানবকুল । 
তুমি মুখটা চেপে…..………।।

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

ছাড়বো না রাজপথ

ছাড়বো না রাজপথ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি এই বুকেতে চালাও গুলি
তবু ছাড়বো না রাজপথ, 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 

মানবতার জন্য মোরা
করেছি এই পণ, 
বাঁধা যারা দেবে শোনো 
তারা জাতির দুশমন । 

সেই জালিমের রুখতে মোরা 
চিতিয়ে দেবো বুক, 
শত শহীদের মাঝেও আরো 
একটি শহীদ হোক । 
আসুক যতোই আমাবস্যা... 
কালো ওই রাত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ 

আমার ভাইয়ের রক্তে রাঙা 
দেখো এই রাজপথ, 
আমি কেমন করে ঘুমায় বলো 
শুয়ে একটি রাত ! 

ওরা অধিকার নিয়েই লড়াই 
করে যায় দিন রাত, 
ওদের পাশেই থেকেই এসো 
করি প্রতিবাদ । 
এমন সুযোগ আর পাবেনা...
বন্ধু এটাও মুসিবত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ ।।


বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পৃথিবী একদিন

পৃথিবী একদিন  
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

পৃথিবী একদিন 
ছেড়ে তোমায় যেতে হবে, 
সেদিন আসার আগে 
ঘুম থেকে ওঠো জেগে
তুমি এই ভবে । 

কত রাজা মহারাজা 
সব গেছে চলে, 
সাথে করে নেইনি কিছু 
যায়নি কারো বলে । 
রবের ডাকে সাড়া দিয়ে 
খালি দুটি হাত নিয়ে 
তুমি কি যাবে ! 
পৃথিবী একদিন...........

যেতে তোমায় হবে যখন 
এখনো কেন বসে, 
দ্বীন কায়েমের জন্য তুমি 
জীবনটা দাও হেসে । 
শহীদ গাজীর দলে 
নামটা লেখা হলে 
জীবনটা ধন্য হবে । 
পৃথিবী একদিন..........।। 


বুধবার, ১০ জুলাই, ২০২৪

মা যে তোমার

 মা যে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দিয়োনা দিয়োনা ব্যাথা
তুমি তোমার মা'কে, 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  

মা যে তোমার আলোর দিশা, 
অনন্য এক ভালোবাসা ।
স্বপ্ন বনে আকাশ ছোঁয়ার
তোমার মুখটি দেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............

মায়ের মতো এতো আপন 
হয়েছে কি কেউ যে তেমন, 
কেমনে ভুলে থাকো তবে 
মা'কে দূরে রেখে । 
যে মা তোমার রেখেছিলো
সদা ওই বুকে ।  
দিয়োনা দিয়োনা ..............।।


বুধবার, ৩ জুলাই, ২০২৪

আল্ হামদুলিল্লাহ

আল্ হামদুলিল্লাহ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

এই ধরাতে শ্রেষ্ঠ তুমি 
করেছো আমার, 
তুমি সময় মতো জুগিয়ে 
দিয়েছো আহার।  
তাই শুকুর গুজার করি মোরা 
তোমায় বারে বার, 
তুমিই মোদের মালিক মহান 
করুণার আঁধার । 

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

তুমিই মোদের জীবন মরণ 
হে রহমান, 
মোদের তরে সাজিয়ে দিলে 
ফুলেরও বাগান । 
সেই ফুলের সুস্বাদু মধু 
করেছো যে দান,  
তুমি যে মহান মাবুদ
তুমিই মহিয়ান ।  

আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....  

দিনের আলো রাতের আঁধার 
মোদের তরে দিলে, 
জানি তোমার হুকুম জারি 
নিয়ম মতোই চলে । 
শুধু শয়তানের'ই ধোঁকায় পড়ে 
মানুষ করে ভুল, 
তাই তুমি রহিম তোমার জানি 
নেই সমতুল ।। 
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ....
আল্ হামদুলিল্লাহ... আল্ হামদুলিল্লাহ.... ।। 


Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...