সোমবার, ২৯ মে, ২০২৩

যার ব্যবহারে আল্লাহ খুশি

যার ব্যবহারে আল্লাহ খুশি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ব্যবহারে আল্লাহ খুশি 
সেই তো ভাগ্যবান, 
তাই ঠেলে ফেলে দিয়োনা ওদের 
ওরা যে মেহমান ।  

এতিম মিসকিন বিধবা ফকির 
সবই আল্লাহর দান, 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... 

ওরা তোমার কাছে আসে 
মুসাফির বেশে, 
নাওগো তুমি বুকে টেনে 
হেসে ভালোবেসে । 
তবে তুমি নাজাত পাবে 
দিবে আল্লাহ সম্মান ।
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।

তুমি মানুষ ওরাও মানুষ 
সবই আল্লাহর মাখলুকাত, 
তবে কিসের বড়াই এতো 
করোনা ওদের আঘাত । 
তুমি ওদের সহায় হলে
হবে মর্যাদা বান । 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।। 

বুধবার, ২৪ মে, ২০২৩

রবের নিকট

রবের নিকট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রবের নিকট তোলো দুহাত
তিনিই মোদের রাব্বানা, 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

ছিলে কোথায় বলো তুমি 
নব রূপে সেজে, 
মায়ের কাছে করো এমন 
প্রশ্ন মাঝে মাঝে ।
জানবে তবে স্রষ্টা কে যে 
কেবা করে পরিচালনা । 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

যার আদেশে হয় যে দেখো
সৃষ্টি যতো সব, 
তারই আদেশ মানবে তুমি 
করবে অনুভব । 
সুযোগ যদি যাও পেয়ে যাও  
দেরি ও ভাই করোনা ।
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।‌।




রব তুমি আমাকে

রব তুমি আমাকে 
তরিকুল ইসলাম খালাসী ‌
মধ্যবেনা বাদুড়িয়া 

রব তুমি আমাকে
দিয়ো গো নাজাত, 
দাও বাড়িয়ে প্রভু 
নেক ও হায়াত । 

তোমারই ডাকিতে চাই 
আমার এই অন্তর, 
ধোঁকা দেয় শয়তান
মনেরই ভিতর । 
তবু আমি তোমাকেই 
চাই পেতে চাই,
তাই করে যায় ওগো 
তোমার ইবাদত । 
রব তুমি আমাকে.....

কতো পাপ করেছি
ক্ষমা করে দাও, 
আমার এই মুনাজাত
কবুল করে নাও ।
এই মিনতি আমার
তোমারই কাছে প্রভু,
তাই তুলেছি ওগো
এই দুটি হাত । 
রব তুমি আমাকে.....

শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রভু মোদের প্রিয় করে

কুরবানী নিয়ে গান নং 2

প্রভু মোদের প্রিয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

প্রভু মোদের প্রিয় করে
নিয়েছো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী । 

ভালোবাসা দিলে তুমি 
ইব্রাহিমের মতো, 
আমরা তবু তোমার কাছে 
করিনি মাথা নত । 
তবু হতভাগার করলে ক্ষমা 
ওগো রব তুমি ।
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী...

ইসমাইলের মতো জানি 
নাওনি মোদের পরীক্ষা, 
ভালোবেসে তবু তুমি 
দিলে ত্যাগের শিক্ষা । 
তাই দ্বীনের পথে জীবন ভর 
কবুল করো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী... ।।

বুধবার, ১৭ মে, ২০২৩

তোমারই রহম পেতে

তোমারই রহম পেতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমারই রহম পেতে 
চাই রাব্বানা,
তোমাকেই ভালোবেসে 
হবো দিবানা । 

এমন আশা লালন করে 
তুলেছি দুহাত তোমার দ্বারে, 
তোমার করুণায় দাও ভিজিয়ে 
জগৎ সংসারে ।
তাই তোমার নামে সুর তুলে 
গেয়ে যেতে চাই গান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান । 

জানি তুমি সীমাহীন 
সবই তোমারই অধীন, 
চাঁদ সিতারা হুরবালারা 
আসমান ও জমিন ।
সবাই তোমার সেজদায় লুটায় 
গায় যে তোমার গান, 
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান ।। 



মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

তার ইশারায় খন্ড হলো

যার ইশারায় খন্ড হলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ইশারায় খন্ড হলো 
ওই আকাশের চাঁদ, 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

এই ধরনীতে তিনি এলেন 
রহমত বরকত নিয়ে, 
অন্ধ পথিক পথটি পেলো 
তার আঙিনায় গিয়ে ।
সেই নবীর ওই আগমনে 
ধন্য তামাম মাখলুকাত ।
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

ওমর খাব্বাব আবু বক্কর 
তার আঙিনায় গিয়ে, 
মাটির মানুষ হলেন সবাই 
হাতে বায়াত নিয়ে ।
কতো অবুঝ মানুষ বুঝ যে পেলো 
নিলো তারা হিদায়াত । 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) ।  

কচি কচি মুখে নাও

কচি কচি মুখে নাও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কচি কচি মুখে নাও
আল্লাহ নামের গান, 
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

খুশি করো সেই রবেরই 
করে গুনগান, 
যিনি তোমায় দিয়েছে যে 
বরকত অফুরান । 
এসো সেই রবের কাছে তুলি দুহাত 
তিনি দয়াবান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

গাছের ডালে মৌচাকেতে 
মধুতে ভরা, 
ফলে ফুলে মিষ্টি ঢেলে 
দিলো যে কারা ! 
ছোট্ট মনে ভাবো তুমি 
বেড়ে যাবে জ্ঞান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান ।। 

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...