বুধবার, ৩১ আগস্ট, ২০২২

হারিয়ে যাবে

হারিয়ে যাবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

হারিয়ে যাবে বকুলের মুকুল
হারিয়ে যাবে ওই নদীর দুকুল ।
রবে শুধু পড়ে কাট পুড়া ছাই,
ঝরে যাবে নিয়মেই শত শত ফুল ।

হারিয়ে যাবে ওই চাঁদের আলো,
আরো হারিয়ে যাবে তারা গুলো ।
‌সাগরে ঢেউ জানি থাকবে না আর, 
এ ভাবেই সব কিছু হবে নির্মূল ।

তুমি এ ভাবে হারিয়ে যাবে একদিন,
থেমে যাবে সব কিছু নেই বেশি দিন ।
করেছো এই ভবে যত আয়োজন
রয়ে যাবে জীবনের শত শত ভুল ।

আল্লাহর উপর ভরসা রাখো


আল্লাহর উপর ভরসা রাখো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহর উপর ভরসা রাখো
যদি তুমি পেতে চাও প্রশান্তি,
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

কষ্টের মাঝে যেমন তুমি
চাও জানি তাঁর কাছে বারবার,
সুখের সময় তেমনই তুমি
করো তাঁর শুকুর গুজার ।
তুমি বধিরদের মতো হবেনা জানি
আনবেনা জীবনে ক্লান্তি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

নিঃশ্বাসের বিশ্বাস নেই তো জানি
থাকতে সময় তুমি কাজে লাগাও,
অক্লান্ত পরিশ্রম সার্থক হবে
মনের ময়লা যদি দূর করে দাও ।
তুমি সার্থক জীবন তবেই পাবে
অল্পতে হবে জানি সন্তুষ্টি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

আল্লাহু আকবার


আল্লাহু আকবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
এই পৃথিবী   সব সৃষ্টি
পড়ে তোমার তাসবী ।

তুমি সৃষ্টি করেছো সাত আসমান,
নানান রঙে সাজিয়েছো বাগান ।
ফুল কলি ভুলেনি তোমার গুনগান,
ওগো মালিক মহিয়ান ।
তাসবীহ পড়ে সদা তোমার নামে ওরা
ভুলেনি ছড়াতে সুরভী ।

পাখিরা গায় গান তোমার নামে,
সাগরের ঢেউ জানি হুকুম মানে ।
গুনগান গায় সব ফেরেস্তারা
ওগো তোমার শানে ।
তাসবী পড়ে সদা তোমার নামে ওরা
মেনে চলে হুকুম সবি  ।।

তওবা

তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তওবা পড়ো  তওবা করো
তবেই পাবে ক্ষমা,
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।

চাইলে  হয় যে খুশি
মালিক রব্বানা,
উল্টো পথে চললে তোমার
দেবেন তিনি গুনা ।
থাকতে সময় আমলনামায়
নেকি করো জমা ।
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।

মালিক খুশি হলে তুমি
পাবে পরিত্রাণ,
জীবন তোমার ধন্য হবে
পাবে যে সম্মান ।
ভুল গুলো সব স্মরণ করে
নাও চেয়ে নাও ক্ষমা ।
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

আল্লাহর ভালোবাসা

আল্লাহর ভালোবাসা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহর ভালোবাসা পেতে যদি চাও, 
রাসূলের দলে শামিল হও ।
ভালোবেসে ছিল যেমন ওমর ও আলী,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।

বিলালের ত্যাগ তুমি জানো কি !
জানলেও তা তুমি মানো কি ?
খাব্বাবের মতো যদি সুখী হতে চাও ?
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।

কতো ভালোবেসে ছিল আবুবকর,
ছিলো না তাদের মাঝে অহঙ্কার ।
প্রিয় নবীর সাফায়াত পেতে যদি চাও,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।।

সৃষ্টির শ্রেষ্ঠ

সৃষ্টির শ্রেষ্ঠ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষ
ইসলাম আমাদের ধর্ম,
শত বাধা পেরিয়ে
করবো কাজ আল্লাহর জন্য ।

আমরা সব আদমের সন্তান,
একই ধ্বনিতে শুনি আজান ।
আমাদের তিনি দিয়েছেন সম্মান,
পাপিদের মাঝে করেনি গন্য ।

জ্ঞান বুদ্ধি বিবেক মোদের
দিয়েছেন তিনি সীমাহীন,
তাঁর অসংখ্য নিয়ামত দিয়ে
মোদের করেছেন ধন্য ।

পরকালের জন্য

পরকালের জন্য
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

শোনো দিয়ে মন
এই ভবেতে থাকবে কতক্ষন,
পরকালের জন্য তুমি
নাও গুছিয়ে ধন ।

এই দুনিয়ার মায়ায় বাঁধন
আছে আপন স্বজন,
তারা থাকবে সেদিন অনেক দূরে
করবে আত্মগোপন ।

ঘরের দোরে আসবে রে তোর খাটিয়া টা যখন
মিছে মিছে স্বজনেরা কাঁদবে রে তখন
দুদিন হওয়ার আগেই ওরা
ভুলবে রে তোর মন  ।।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...