রবিবার, ২৪ জুলাই, ২০২২

ইয়া রাসূলাল্লাহ

ইয়া রাসূলাল্লাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা যেন তোমার সাথে তোমার মতে
সত্য পথে চলতে পারি,উচ্চ স্বরে বলতে পারি,   
অসৎ পথে যেওনা, মিথ্যা কথা বলোনা ।
ইয়া রাসূলাল্লাহ  ইয়া হাবিবুল্লাহ ( সাঃ )

সন্দেহতে কাউকে তুমি এমন গালি দিওনা,
পাল্টা গালি দেবে সে তো তুমিও যে ভুলো না ।
আমরা তো আর এমন কাজের পথিক হতে চায় না,
তুমি মোদের শিখিয়েছো মন্দ তো আর ভালো না ।

হিংসা দিয়ে হিংসা তো আর জয় করা যায় না,
সত্য পথের পথিক সে তো ঠকানো কাজ বোঝে না । অন্যায়ের সাথে করতে আপোস কখনোই তো বলোনি,  
তবু এ মন থাকতে কেন করে শুধু ছলনা !!

‌ লেখার সময়: ৭:৩৫ সন্ধ্যা
তারিখ: ১৪ই জুন, ২০২২

আমার দেশ

আমার দেশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি দেশকে ভালোবাসি
দেশের জন্য বাসি ভালো জীবন দিতে রাজি ।
স্বৈরাচারী রুখতে মোদের থাকতে হবে তৎপরতা
এসো শপথ নিই আজি  ।

ঝুম ঝুম নিঝুম অন্ধকারে
বিদেশি হায়না ঢুকে দেশের ক্ষতি করে,
হও সচেতন তুমি জনগণ
দেখো কত মানুষ মরে অনাহারে  ।

এসো আর নয় দলাদলি
দেশের জন্য স্বপ্ন গুলো বাস্তবায়ন করি ।
তবে আমার দেশ হবে মহান
আমরা হবো ধন্য  ।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

প্রতিযোগিতা

প্রতিযোগিতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
                   (১)
কে কতো দূর্নীতি করতে পারে
চলছে তার প্রতিযোগিতা,
রাজনৈতিক মহল থেকে শুরু করে
রাজা আমলা প্রজা
ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার
লক্ষ্য সবারই
জানুক আমার কতো ক্ষমতা !

অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করে
গড়ছে এক একটা পাহাড়,
কে ভেঙ্গে করবে এ পাহাড় চুরমার !
এমন ক্ষমতা আছে কার ?
বোধগম্য যার আছে আজ সেতো নীরব,
তবু সে বোঝাতে চায়
দেখো আমার আছে দক্ষতা ।

দক্ষিণা বাতাস রাস্তা ঘাট আটকে দিয়ে
আজ যারা মানুষের কষ্ট দেয়
তারাই হয় সমাজের নেতা,
জানিনা এ কেমন প্রতিযোগিতা,
মিথ্যার বুলি প্রতিশ্রুতি কথায় কথায় খায় কসম
ওদের চেহারায় বোঝা যায়
ওদের কতো অজ্ঞতা ।
                     (২)
ন্যায়ের জন্যে অন্যায়ের বিরুদ্ধে
কে কতো শক্তিশালী হতে পারে,
সুশীল সমাজ পেতে
দুর্নীতি দমন করতে,
সৎ নেতা জনগণের উপহার দিতে
শুধুই প্রয়োজন একতা,
আজ হোক এই প্রতিযোগিতা ।

যোগ্য নেতার অভাবের কারণে
চলছে খুন ধর্ষণ  রাহাজানি
দুর্নীতির মতো অপকর্ম,
হিংসা বিদ্বেষ আর
ধর্মের নামে অধর্ম,
এগিয়ে আসার প্রয়োজন
সমাজে আছে যাদের বোধগম্যতা ।

যারা দুঃখ কষ্ট সহ্য করে
দিনের পর দিন না খেয়ে মরে,
তাদের কথা কে ভাববে !
বলো আর কতো দিন ঘুমিয়ে থাকবে ?
এমন নেতা কবে আসবে
সে এসে বলবে আমার নেতৃত্বে যদি না খেয়ে
একটা কুকুরও মারা যায়
সেটা আমার জবাবদিহিতা ।।

লেখার সময়: ১১:১০সকাল
তারিখ ১৩ই জুলাই ২০২২ বুধবার

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সোনালী সুদিন


সোনালী সুদিন

তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমরা সবাই মিছে মায়ায়
অন্ধের মতন বেঁচে আছি ।
শান্তিকে বাদ দিয়ে আমরা আছি
অজানা ঠিকানার কাছাকাছি ।

বিবেকের দ্বার তুমি দাওগো খুলে
আমরা মানুষ একথা দাওনা বলে ।
আর কতো দিন কাটাবে বলো
এই দুনিয়ায় মিছামিছি ।

আর কতো দিন তুমি ঘুমিয়ে রবে,
এখনো সময় আছে জাগো তবে ।
সোনালী সুদিন আসবে ফিরে
আমরা সবাই ভুলে গেছি ।

লেখা সময়: ১১:৩০am
তারিখ ২৬শে জুন ২০২২

সোমবার, ১৩ জুন, ২০২২

জুলুম কারিরা ধ্বংস হবেই




জুলুম কারিরা ধ্বংস হবেই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমরা যারা বুলডোজার দিয়ে ভাঙছো ঘর,
ভাঙতে তো আর পারবে না এই অন্তর ।
আছে ঈমান খোদার প্রতি সব ক্ষমতা তার,
জুলুম কারিরা ধ্বংস হবে জানা আছে সবার ।

শান্তি প্রিয় মানুষটাকে তোমরা চিনতে জানলে না !
সত্য ধর্ম কোনটা সেটাও বুঝতে শেখলে না !
তোমরা হলে ভ্রান্ত পথের বিষাক্ত ওই কীট,
কালের স্রোতে ধ্বংস হবে জানা আছে সঠিক ।

তোমাদের আছে যত শক্তি প্রয়োগ করে দেখো,
আবু লাহাব ফেরাউনকে কেন দেখে শেখো নাকো ।
তাই এমন দিন আসার আগে বন্ধ করো অত্যাচার,
ধ্বংস হবার জন্যে নচেৎ তৈরি থাকো শত বার ।

তোমার দয়া

তোমার দয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।

সৃষ্টির শ্রেষ্ঠ করেছো
তুমি ইনসান,
জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে
দিয়েছো সম্মান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।

নাছিবে মোদের রেখো না
তুমি জাহান্নাম,
অপমানিত করোনা ওগো
রহিম ও রহমান । ২বার
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্,
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ্ ।।

জাগ্রত বিবেক



জাগ্রত বিবেক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এসো আমরা বিবেক কে করি জাগ্রত,
গড়ে তুলি মানবিক সমাজ ।
এই সমাজে হানাহানি দ্বন্দ্ব
চলতে পারে না কু কাজ  ।

জাগিয়ে তোলো তুমি মানবিকতা,
ধ্বংস হবে তবে পঙ্কিলতা ।
রুখতে হবে সমাজের অবক্ষয়,
এসো শপথ করি আজ ।

এই দায়িত্ব জানি তোমার আমার,
ঘুচবে তবে কালো আঁধার ।
সুস্থ সামাজের প্রয়োজন আজ তাই
করতে হবে এ কাজ ।।

লেখার সময়: ১১:৫৯am
তারিখ ৮ই জুন,২০২২
গোয়ালপোতা আল্-মানার আদর্শ শিক্ষা শিবির,

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...