শনিবার, ১২ জুন, ২০২১

সত্য বাতি জ্বালাও যদি

সত্য বাতি জ্বালাও যদি
তবেই হবে উজালা,
নীল আকাশের গায়ে কালো
যতোই থাকুক মেঘমালা ।

সত্য বাতি....

হক বাতিলের সেই লড়াই
এসেগেছে সামনে আই
আল্লাহ পাকের ইশারায়
আছি মোরা সেই ছায়ায় ।

সত্য বাতি.....

চলবে শুধু তাহার হুকুম আর কাহারো নয়
দুনিয়াদারি কার্ফ জারি যতোই করো হায়,
উড়বে শুধু পতাকা কালেমার
চলবে আইন শুধু সেই বিধাতার ।
সত্য বাতি.....

আর নয় অভদ্রতা

           আর নয় অভদ্রতা
      তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

আমাদের বাড়ি সারি সারি সুন্দর মাঠ,
মাঠ ভরা সবজি আছে ধান পাট ।
স্বপন তপন আর শওকাত ভাই,
সূর্য উঠার আগেই একসাথে মাঠে যায় ।

হিংসা বিদ্বেষ নেই তাদের মনে
কি সুন্দর ভালোবাসা তারা বয়ে আনে ।
বিভেদ বিচ্ছেদ ঘোঁচাতে এই আমাদের প্রয়াস,
বলছে স্বপন করবো পরিশ্রম যতদিন বয় নিঃশ্বাস ।

আলপথে যাই শারাফাত ভাই
ওই কথা শুনে খুব আনন্দিত,
ওরে রতন আই কোনো বিভেদ নাই
আমরাই মানুষ প্রশংসিত ।

যারা মূর্খের বেশে পশু সেজে
ধ্বংস করে ভ্রাতৃত্ব,
প্রশ্ন আমার সমাজের কাছে
কেনো এদের হাতেই কর্তৃত্ব ?

চল্ ভাই যায় মানব সেবায়
মোরা হবো নিমজ্জিত,
রহিমের রক্ত রামের দেহে
একেই বলে ভ্রাতৃত্ব ।

মানবো না মোরা শুনবো না ওদের
ধর্ম সুসসুড়ির কথা,
ওদের কথায় কান কাটা যায়
আর নয় এই অভদ্রতা ।।
             ====
লেখার সময় ৮:২০ pm
২৫/০৫/২০২১

সব কিছুরই বিচার হবে

সব কিছুরই বিচার হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্য বেনা, বাদুড়িয়া

তুমি সত্য পথে চলো আর
মিথ্যা পথে চলো,
সব কিছুরই বিচার হবে
জার্রা জার্রা বলো ।

মরণ তোমার আসবে কখন কেউ তো জানবে না,
বালাখানা জমিজমা কিছুই রবে না ।
হারাম হালাল বুঝেও তুমি কেমনে খোদার ভুলো,
সব কিছুরই বিচার হবে জার্রা জার্রা বলো ।

এই দুনিয়ার মোহে পড়ে তুমি সব কিছুকেই গেছো ভুলে, আপন স্বজন কারোর কথা একটু ভাবলেনা তো, 
তুমি কারোর দূঃখ থেকে দূঃখ নিয়ে হওনি ব্যথিত
স্বপ্ন ভাঙ্গার পথে কেন এমন ভাবে চলো ?
সব কিছুরই বিচার হবে জার্রা জার্রা বলো ।।

লেখার সময়: ১১:২৮ am
তারিখ: ০২/৬/২০২১

তুমি লক্ষ্য থেকে সরে যেওনা

তুমি লক্ষ্য থাকে পরে যেওনা
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি লক্ষ্য থেকে সরে যেওনা- যেওনা
হাতাশার বিচ বপন করো না- করো না ।

আঁধার রাতে তুমি জ্বালাও আলো
দূর করে ফেলো মনের কালো ।
সত্য সঠিক পথের বাঁধা হয়োনা- হয়োনা
মুক্তি সেদিন তুমি পাবে না- পাবে না ।

সফলতা হওয়ার তরে তুমি
জীবনকে ভেবে নাও ফসল ভুমি ।
আকাশের দিকে থুতু ফেলো না - ফেলো না
জীবনের ভুল খুঁজে পাবে না- পাবে না ।

বাঁধায় সামিল হলে তুমি ধৈর্য্যের দাও পরিচয়,
শিয়ালের দেখে কেন তুমি বিড়ালের মতো পাবে যে ভয় !
তুমি মনকে রাগান্বিত করো না- করো না
তবে মনেরই বাঁধন পাবে না- পাবে না ।

মাওলারে মাওলা

    মাওলারে মাওলা
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

জীবনে কত গণনা করে ফেলেছি
তোমার হুকুম মোরা অমান্য করেছি । ২
তারি তরে তোমার কাছে ২
চাই যে ক্ষমা ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

তুমি ছাড়া কে আছে আর
মোদের আর্তনাদ শোনার, ২
তাওফীক দাও ওগো মাওলা ২
তোমাকেই চেনার ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

তারিখ: ১২ডিসেম্বর,২০২০

তুমি জাগিয়ে তোলো ঘুমন্তকে

তুমি জাগিয়ে তোলো ঘুমন্তকে
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি জাগিয়ে তোলো- ঘুমন্ত কে
বার বার ডাকো
সঙ্গী করো
ঘোষণা দাও বিজয়ের দিন সন্মুখে ।
তুমি জাগিয়ে তোলো- ঘুমন্ত কে ।

আশার আলো ছড়াবে এবার
সূর্য যেমন হাসে,
তেমনি করে আলোয় আলো হবে
সত্যের পতাকা উড়বে আকাশে ।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।

হতাশার পথ থেকে দূরে সরে এসো
আশার আলো বুকে নিয়ে,
জীবনকে সাজাও তুমি সত্য দিয়ে
আত্মত্যাগের বিনিময়ে ।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।

মিথ্যার মিছিলে হয়োনা শরিক
বুঝে নাও জীবনের গুরুত্ব
আমলাদের মতো নয়তো জীবন
এ জীবনের আছে অনেক দায়িত্ব।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।

আল্লাহ তুমি মেহেরবান

  আল্লাহ তুমি মেহেরবান
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

আল্লাহ তুমি..... মেহেরবান
তুমি রহিম রহমান ।
তোমারি দয়ায় সূর্য হাসে তোমারি দয়ায় নীল আকাশে
চন্দ্র করে বিরাজমান ।

তোমারি গান গাহিতে পাখি সকাল সকাল জেগে ওঠে
মিষ্টি সুরে গাই - কুহু কুহু গুনোগান ।
তোমারি নামে এত মধু  ২
আল্লাহ সুবহান  ।

মিনারে উঠে দেয় যে আযান তোমার সৃষ্টি আদম সন্তান
সবই তো তোমার ফরমান ।
তোমার হুকুমের গোলাম মোরা ২
দিয়েছো মোদের সম্মান ।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...