শুক্রবার, ১৪ জুন, ২০২৪

দ্বীনদারীতা

দ্বীনদারীতা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীন ইসলামের পথেই যদি 
সময় কাটে তোমার, 
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 

বলি তাই শোনো ও ভাই 
রবের হুকুম ছেড়োনা,
রবকে ভুলে গেলে তুমি 
হবে জাহান্নাম ঠিকানা ।
তুমি ষোল আনা গড়তে জীবন 
হও ইবাদাত গুজার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................

জান্নাতের ওই নমুনা দেখো 
কুরআন পাকে লেখা, 
জাহান্নামের বিশাল আযাব 
প্রিয় নবীর চোখে দেখা । 
সেই নবীর ওয়ারিস হতে তোমার 
হতে হবে পরহেজগার ।
রবের ওয়াদা হবেই পূরন 
হবে জান্নাতেরই হকদার । 
দ্বীন ইসলামের.................।। 




বুধবার, ১২ জুন, ২০২৪

দ্বীনের পথে ডাকি তোমায়

দ্বীনের পথে ডাকি তোমায় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ডাকি তোমায়
দূরে দূরে থেকোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 

সময় তো আর নয়তো বেশি 
আছে সন্নিকটেই, 
জীবন গাড়ি দেবে পাড়ি 
রবের শেষ হুকুমেই । 
তাই ভালোর ভালো আমল টুকু.... 
সঙ্গে নিতে ভুলোনা, 
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা । 
দ্বীনের পথে ডাকি.....................

কতো সময় কেটে গেছে 
জীবন অবহেলাতে, 
আঁধার থেকে এসো ফিরে 
ডাকি আলোর পথে । 
সেই আলোর পথে আঁধার রাতে... 
রবের ডাকতে ভুলোনা ।
জাহান্নামের পথে বন্ধু
যেওনা গো যেওনা ।
দ্বীনের পথে ডাকি.....................।।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নেকীর খাতা পূর্ণ করো

নেকীর খাতা পূর্ণ করো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

রবের ওই পক্ষ থেকে
নিওনা গজব ডেকে
ঠিকানা হবে ওই জাহান্নাম ।
এই দুনিয়ায় আমল করো 
নেকির খাতা পূর্ণ করো 
দিকেদিকে দাও ছড়িয়ে সুনাম । 
রবের ওই পক্ষ থেকে.................

ওই সৈরাচারী রাজা গুলোর 
সত্যি কেউ ভলে না, 
একেএকে ধ্বংস তারা হয়েছে ।
কতো পথিক পথহারা 
হয়েছে দিশাহারা  
কূল কিনারা সব হারিয়েছে । 
তাই ওদের থেকে থেকো দূরে 
মুক্তি পাবে কাল হাশরে 
আমলনামা সঙ্গে নিতে ভুলোনা একদম ।
রবের ওই পক্ষ থেকে.................

তুমি রবের আদেশ ছিন্ন করে 
জীবন নিয়ে থাকো পড়ে 
ছিলে কোথায় ভেবে দেখোনা, 
তোমার তরে সব নিয়ামত 
রবের সৃষ্টি এই জগৎ 
তবু ভুলে গেছো আপন ঠিকানা । 
ক্ষমা করো আমায় হে রব 
গোনহার বোঝা আছে যে সব 
দাও ঝরিয়ে আমার প্রতি করো যে রহম । 
রবের ওই পক্ষ থেকে.................।।

https://youtu.be/LRowk-AuhHQ?si=czgwxLUsMe6FZwsX

শনিবার, ১৮ মে, ২০২৪

ওগো মা আমি

ওগো মা আমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওগো মা আমি...
তোমারই কোলে এসেছি, 
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 

এই ধরনীতে রবের দেওয়া 
তুমি এক নিয়ামত, 
মোদের তরে তোমারই পদতলে 
রয়েছে জানি জান্নাত । 
সেই জান্নাত পেতে আমি...
তোমার দ্বারে এসেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. 

নিঃশ্বার্থ ভাবে ভালোবেসেছো 
মা তুমি আমাকে, 
আমার তরে করেছো শেষ 
তুমিই নিজে কে । 
তাই তোমার তরে রবের কাছে... 
এই দুহাত পেতেছি ।
তোমার ওই 
ভাষা তাই শিখেছি । 
ওগো মা আমি................. ।।

শনিবার, ১১ মে, ২০২৪

ওই দুর্গম পথে

ওই দুর্গম পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্, 
যে পথে চলেছেন মোর নবী হজরত
সেই পথেই চল্ । 
চল্ চল্ - চল্................

আজ এসেছে সেই দিনের মেলা 
দূর গতিতে চলছে কাফেলা 
ঝান্ডা হাতে নিয়ে তাই 
পথ এগিয়ে চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

হযরতে হামজা বিলাল ওমর 
খাব্বাব আলী আবু বকর 
ওসমান গনি বড়ই জ্ঞানী 
তাদের পথেই চল্ । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................ 

থাকতে সময় এগিয়ে চল্ 
সামনে এসেছে দুশমনের দল 
জীবন থাকিতে দেব এ জীবন 
পাবই একদিন ফল । 
চল্ চল্ - চল্ মুসলিম চল্
ওই দুর্গম পথে চল্ ।
চল্ চল্ - চল্................।।

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আমার রব তুমি

আমার রব তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমার রব তুমি
বিশ্ব মালিক, 
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 

তোমারই ধরনী 
সেজেছে সুন্দর, 
সৃষ্টি অপরুপ 
আহা কি মনোহর ।
তোমারই সিজদায় 
লুটিয়ে সব দিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব ............. 

তোমারই হুকুমে 
আসমান ও জমিন, 
রামধনু সাত 
রঙে রঙিন । 
তোমার এই দয়া 
পাই যে অধিক ।
জানি তুমিই শ্রেষ্ঠ
তুমিই সঠিক । 
আমার রব .............।।

শুক্রবার, ৩ মে, ২০২৪

ওরে বোকা হওয়া

ওরে বোকা হওয়া 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে বোকা হওয়া 
এতো সহজ নয়, 
বোকা হতে জানি একটা
সরল মন চায় ।
পিছনে তাকালেই 
চালাকে'রা ঠকাই, 
সেখানে ঠকার 
কোনো ভয় নাই । 

পথে ঘাটে চলতে মানুষ 
কতোই না যাই ঠকে, 
বোকা হলে কয় না কটু 
উল্টো করে তাকে । 
আমি তাই এই ধরাতে 
বোকা থাকতে চাই। 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... 

কাকে কতো যায় ঠকানো 
হয় প্রতিযোগিতা, 
টাকা দিয়ে যায় না কেনা 
কখনোই ভদ্রতা । 
তবু কেন মানুষ গুলো 
মানুষেরই ঠকাই । 
বোকা হতে জানি একটা 
সরল মন চায় ।
ওরে বোকা হওয়া ........... ।। 



Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...