বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে 
রাখবে ঈমান কেমন করে ! 
ভাই ভাইয়ে নেই মিল 
অন্তরে দিলো খিল 
কুলষিত এ জীবন
কাটে অন্ধকারে ।
দাজ্জালের ফিতনা.................. 

পোশাকে ঢেকে দাজ্জাল 
নিজেকে আওলিয়া মনে করে, 
ফিতনা ফাসাদের বুলি 
দিকে দিকে দেয় ভরে ।
ওই দাজ্জাল থেকে তাই
শতর্ক থাকা চাই  
সত্য দ্বীন'টি পালন করে ।
দাজ্জালের ফিতনা.................. 

দাজ্জাল সদা ব্যস্ত 
দলটি ভারী করবার তরে, 
যারা হবে তার অধিনস্ত 
তারা থাকবে ধ্বংসের কিনারে ।
সেই ধ্বংস থেকে তাই
ওগো রব ক্ষমা চাই 
ক্ষমা করে দাও এই বান্দা'রে ।
দাজ্জালের ফিতনা................... ।।






বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

একদিন ভূবন থেকে

একদিন ভূবন থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

একদিন ভূবন থেকে
দেবো পাড়ি, 
আমার থমকে যাবে 
সময়ের ঘড়ি । 
আসবে রেখে নির্জনে সব 
আপনও স্বজন, 
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে..............

বিলাসবহুল গাড়ি বাড়ি 
গড়েছি ঘুষের টাকায়, 
সব হারিয়ে এখন আমি 
হয়েছি নিরুপায় । 
আমার এই নিরুপায় জীবন যদি....
জানতো কারোর মন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. 

শত অপরাধ সঠিক বলে 
কাটিয়েছি দিন, 
চোখে সেদিন লাগতো আমার 
সবই যে রঙিন । 
সেই রঙিন মায়ার হাতছানিতে....
আজ আমার এই পতন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. ।।



মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো ভাগ করে নিই ঈদ আনন্দ
ভুলে যায় সকল দ্বন্দ 
মিলে মিশে হই একাকার । 
এসো দূর করে দিই নিন্দা মন্দ 
নতুন সুরে বাঁধি ছন্দ 
পথশিশু হাঁসুক ওই আবার । 
এসো ভাগ করে নিই............... 

এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
হেঁসে খেলে ঈদ আনন্দ 
কাটায় ভালোবেসে । 
সেই ভালোবাসা হোকনা আবার 
দূর হয়ে যাক মনের আঁধার
ভাগ করে খাই খাবার ।
এসো ভাগ করে নিই............... 

এসো বসন্তের ফুল হেঁসে উঠুক
সকল ভালোবাসায়, 
নতুন ছন্দ থাকবে লেখা 
ইতিহাসের পাতায় । 
সেই ইতিহাস পড়বে দেখো 
আনন্দে মন তখনও থেকো 
ক্ষমার চোখেই দেখো যে সবার ।
এসো ভাগ করে নিই............... ।।


শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয় 
তুমিই হবে বিজয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে.........

শোনো প্রিয় দেখোনি 
ফিরাউনের বাহিনী, 
রবের হুকুম ব্যাতিরেকে
বাঁচতে ওরা পারিনি । 
সেই রবের পথে যায় ডেকে 
ও প্রিয় তোমায়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... 

ধ্বংস হলো আবরাহার 
হস্তি ওই বাহিনী, 
সূরা ফিলে নাযিল হলো 
খুলে দেখো কাহিনী । 
বিজয় দেখো রবের পথে 
ইতিহাসের পাতা কয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... ।।


এই বরকত মাস'টা যেন

এই বরকত মাস'টা যেন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমি রোজাদার.. তুমি রোজাদার 
যদি মিথ্যা কথা বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 

ঝগড়া বিবাদ চোগলখুরি
যদি এই দেহে থাকে, 
সওয়াব পাবে কেমন করে
তুমি রবের পক্ষ থেকে । 
উপোষ থাকার মাস তো নয়...
ভাবতে তোমায় বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি ।  
আমি রোজাদার............

তুমি যদি হও চরিত্রবান 
আমানাত রক্ষাতে, 
সফলতা পাবে বন্ধু
এই রোজার মধ্য হতে ।
এই বরকত মাস'টা যেন... 
যায়না খালি খালি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 
আমি রোজাদার............।।

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কলকাতা )

এসো ভাগ করে নিই 
ঈদ আনন্দ, ঈদ আনন্দ, 
এসো সব ভুলে যাই
আর কোনো নয় দ্বন্দ । 
এসো ভাগ করে.........

এসো মিলে মিশে হই একাকার 
দূর হোক মন্দ,
এসো নতুন সুরে বাঁধি আবার 
সেই মিলনের ছন্দ, 
সেই মিলনের ছন্দ ।
এসো ভাগ করে......... 

এসো পথ'হারাদের হাঁসি ফুটায় 
বসন্তের ফুল যেমন হাঁসে, 
এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
থাকি সবার পাশে ।
এসো ভাগ করে......... ।।

বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

দ্বীন কায়েমের পথে

দ্বীন কায়েমের পথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার চেষ্টা যদি হয়
দ্বীন কায়েমের পথে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 

বিজয় হওয়া না হওয়া তো 
তোমার আমার হাত নয়, 
দুহাত তুলে বারে বারে 
রবের কাছে চাইতে হয় । 
সেই চাওয়াটা নাও গো চেয়ে... 
উঠে ওভাই নিশিরাতে,
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. 

তোমার জীবনটাকে নাও সাজিয়ে 
ওমর আলীর মতো করে, 
বিপদ এলে ধরলে সবর 
শান্তি পাবে ঘরে ঘরে ।
সেই শক্তির পথে শান্ত ভাবে... 
যদি জীবন পারো সঁপে'দিতে, 
পাবেই তুমি সফলতা 
প্রিয় নবীর সাথে । 
তোমার চেষ্টা.............. ।।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...