বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

একদিন ভূবন থেকে

একদিন ভূবন থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

একদিন ভূবন থেকে
দেবো পাড়ি, 
আমার থমকে যাবে 
সময়ের ঘড়ি । 
আসবে রেখে নির্জনে সব 
আপনও স্বজন, 
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে..............

বিলাসবহুল গাড়ি বাড়ি 
গড়েছি ঘুষের টাকায়, 
সব হারিয়ে এখন আমি 
হয়েছি নিরুপায় । 
আমার এই নিরুপায় জীবন যদি....
জানতো কারোর মন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. 

শত অপরাধ সঠিক বলে 
কাটিয়েছি দিন, 
চোখে সেদিন লাগতো আমার 
সবই যে রঙিন । 
সেই রঙিন মায়ার হাতছানিতে....
আজ আমার এই পতন ।
এতো বাহাদুরি আমার
আমি করবো কি তখন! 
একদিন ভবন থেকে.............. ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...