বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দাজ্জালের ফিতনা ঘরে ঘরে 
রাখবে ঈমান কেমন করে ! 
ভাই ভাইয়ে নেই মিল 
অন্তরে দিলো খিল 
কুলষিত এ জীবন
কাটে অন্ধকারে ।
দাজ্জালের ফিতনা.................. 

পোশাকে ঢেকে দাজ্জাল 
নিজেকে আওলিয়া মনে করে, 
ফিতনা ফাসাদের বুলি 
দিকে দিকে দেয় ভরে ।
ওই দাজ্জাল থেকে তাই
শতর্ক থাকা চাই  
সত্য দ্বীন'টি পালন করে ।
দাজ্জালের ফিতনা.................. 

দাজ্জাল সদা ব্যস্ত 
দলটি ভারী করবার তরে, 
যারা হবে তার অধিনস্ত 
তারা থাকবে ধ্বংসের কিনারে ।
সেই ধ্বংস থেকে তাই
ওগো রব ক্ষমা চাই 
ক্ষমা করে দাও এই বান্দা'রে ।
দাজ্জালের ফিতনা................... ।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...