বুধবার, ১৩ মার্চ, ২০২৪

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ"

এসো ভাগ করে নিই "ঈদ আনন্দ" 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কলকাতা )

এসো ভাগ করে নিই 
ঈদ আনন্দ, ঈদ আনন্দ, 
এসো সব ভুলে যাই
আর কোনো নয় দ্বন্দ । 
এসো ভাগ করে.........

এসো মিলে মিশে হই একাকার 
দূর হোক মন্দ,
এসো নতুন সুরে বাঁধি আবার 
সেই মিলনের ছন্দ, 
সেই মিলনের ছন্দ ।
এসো ভাগ করে......... 

এসো পথ'হারাদের হাঁসি ফুটায় 
বসন্তের ফুল যেমন হাঁসে, 
এসো জোস্না রাতের মত করে 
থাকি সবার পাশে,
থাকি সবার পাশে ।
এসো ভাগ করে......... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...