শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহ তাআলা ডেকে ডেকে কয় 
তুমিই হবে বিজয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে.........

শোনো প্রিয় দেখোনি 
ফিরাউনের বাহিনী, 
রবের হুকুম ব্যাতিরেকে
বাঁচতে ওরা পারিনি । 
সেই রবের পথে যায় ডেকে 
ও প্রিয় তোমায়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... 

ধ্বংস হলো আবরাহার 
হস্তি ওই বাহিনী, 
সূরা ফিলে নাযিল হলো 
খুলে দেখো কাহিনী । 
বিজয় দেখো রবের পথে 
ইতিহাসের পাতা কয়, 
তোমার দ্বীন কায়েমের পথে 
যদি কেটে যায় সময় । 
আল্লাহ তাআলা ডেকে......... ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...