রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

তুমি নিশিরাতে জেগে উঠে

তুমি নিশিরাতে জেগে উঠে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি নিশিরাতে জেগে উঠে
করলে কোরআন তেলাওয়াত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 

প্রিয় নবীর তেলাওয়াতে 
মুগ্ধ হতো কাফের গণ, 
অবুঝ মানুষ বুঝ পেয়ে সে 
আন্ত দ্বীনের প্রতি ঈমান । 
কুরআন সিনাই রেখো ও ভাই...
পেতে তুমি নাজাত, 
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ 

কুরআন বুঝে এই জীবনে 
নাওরে মুসলমান, 
রবের কাছে বেড়ে যাবে 
তোমারো সম্মান । 
তার নিয়ামত যেওনা ভুলে.... 
তুমিই শ্রেষ্ঠ মাখলুকাত ।
রবের কাছে তবেই পাবে 
প্রিয় নবীর সাফায়াত । 

তেলাওয়াত..তেলাওয়াত.…
করো কোরআন তেলাওয়াত 
তুমি নিশিরাতে............ ।।




সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

আজরাইল এসে গেলে

আজরাইল এসে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি সঙ্গে নেবে 
এখনো দেখো ভবে, 
রবের নিকট কেমন করে
খালি হাত নিয়ে যাবে !!

আজরাইল এসে গেলে.....ওওওও 
সব কিছুই যাবে ভুলে, 
সেদিন তোমার দুঃখের দুঃখী 
বলো হবে কয়জনা ?? 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........

জীবনে ছলচাতুরি.....ওওওও 
করেছো বাহাদুরি, 
আমলনামার কথা টুকু
ভেবে দেখলে না ! 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........।।


বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

কুরআন দিয়ে গড়লে জীবন

কুরআন দিয়ে গড়লে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন দিয়ে গড়লে জীবন
জীবন আলোকিত হয়, 
ওই জীবনে মৃত্যুর কোনো
থাকবে নারে ভয় । 

এপার থেকে ওপারে যাওয়ার 
সময় টুকু বাকি, 
রবের ওয়াদা হবেই পূরণ 
মেলে দেখো আঁখি ।
তোমার জন্য নাইরে ভাই
সময় থেমে নাই, 
কুরআন থেকে থাকলে দূরে 
হবেই পরাজয় ।
কুরআন দিয়ে গড়লে...........

কুরআন দিয়ে জীবনটাকে 
সাজিয়ে যদি ফেলো, 
অন্তরে আর থাকবে না তো 
কোনো আঁধার কালো ।
তোমার জন্য প্রিয় হাবিব
থাকবে অপেক্ষায়, 
তুমি হবে শ্রেষ্ঠ সেদিন 
সন্দেহ নেই নিশ্চয় ।
কুরআন দিয়ে গড়লে...........।।

তুমি যোগ্য নেতার বেশে

তুমি যোগ্য নেতার বেশে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যোগ্য নেতার বেশে 
নেতৃত্ব দেবে না !
তুমি পথহারা পথিকের পথ
কি দেখাবে না !

তুমি কি মুসা'র সঙ্গীদের মতো
কথা বলবে? 
তুমি কি রবের অসংখ্য নিয়মিত 
দেখেও অস্বিকার করবে ! 
তবে কি ভাবে সেদিন তুমি 
নাজাত পাবে বলোনা ।
তুমি যোগ্য নেতার...….......

তুমি এই যুগের রাহাবার 
অন্ধ বোবা নও জানি,
ওমরের মতো সাহস রাখো 
আবুবকরের মতো জ্ঞানী । 
সেই জ্ঞান যদি পথ না দেখায়
হবে জাহান্নাম ঠিকানা । 
তুমি যোগ্য নেতার...….......।।

মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

মাওলানা দাউদ হাসান

মাওলানা দাউদ হাসান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চার দশক ধরে শিক্ষা দানে 
নিয়মিত মেহমান, 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 

তিনি সদা ব্যস্ত ছিলেন
দ্বীন কায়েমের তরে, 
দ্বীনের ছায়াতলে থাকবে মানুষ 
প্রতি ঘরে ঘরে । 
বুকে এমন আশা জমা রেখে 
তুললেন গড়ে হুসাইন । 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........

তার ছোঁয়াতে কতো শিশু 
হলেন আলেমেদ্বীন, 
তারই দেওয়া জ্ঞান'টি পেয়ে
জীবনটা রঙিন । 
তার অবদানের কথা ভোলা  
যায় কি কোনো দিন ! 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........।।

বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

এসেছে রমাদান

এসেছে রমাদান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।

আকাশে চাঁদের ফালি 
নয়তো খালি খালি, 
এসেছে বাড়াতে ধরায়  
তোমার আমার ঈমান । 
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

থাকবে পেরেশানে  
এ মাসে শয়তান, 
শিকলে বাঁধবে তাকে 
রহিম রহমান । 
এ মাসের বরকতে 
কুরআনের পাতা থেকে 
নিরবে রবের ডেকে 
কতো ভাই নেবে জ্ঞান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

কতো ভাই রবের পথে 
নিজেকে তুলবে গড়ে, 
বুকেতে সাহস রেখে
খারাপ থেকে আসবে সরে । 
কুরআনের বাণীর ধ্বনী 
দিকে দিকে ভরবে জানি 
উচ্চস্বরে পড়বে সবাই 
রবের দেওয়া এই অবদান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।। 





দ্বীনের পথে ব্যস্ত থেকে

দ্বীনের পথে ব্যস্ত থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ব্যস্ত থেকে
কেটে যাক জীবন, 
এই জীবনে সাহাদাতের 
খুবই প্রয়োজন । 
এই আশাতেই যায় কেটে 
দিনের পর দিন, 
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন ।

সদা রাজি থেকো তুমি 
হে অন্ত অসীম, 
আমার তরে কবুল করো 
সিরাতুল মুস্তাকিম । 
মুস্তাকিমের পথেই যেন...
জীবন হয় রঙিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............

কতো মানুষ পথ'হারাদের 
সাথী হয়ে আছে, 
তোমার আযাব নিয়ে তারা 
জাহান্নামে গেছে । 
ওই আযাব থেকে মুক্তি দিও...
কাল হাশরের দিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............।।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...