বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

জগতের সেরা যিনি

জগতের সেরা যিনি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
এনেছেন শ্রেষ্ঠ নীতি 
শিখিয়েছেন মানব প্রীতি  
তিনি ধরায় রহমত । 

আঁধারে বাতি জ্বেলে 
উম্মতের তরে বলে, 
উন্নত জাতি তুমি 
স্রষ্টার নিয়ামত ।
ফিরে যেতে হবে জানি 
হোকনা সে অনেক জ্ঞানী, 
দিলেন তিনি তাই 
এই নসিহত । 
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. 

সেরাদের সেরা যিনি 
তিনিই হলেন অনেক জ্ঞানী, 
উম্মতের তরেই শুধু
চাইতো নাজাত । 
রক্তঘামে কষ্ট করে 
গেলেন তিনি প্রচার করে, 
সামনেই আছে দেখো 
বড়ো মুসিবত ।
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. ।।

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

তুমি আছো বেখবর

তুমি আছো বেখবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি আছো বেখবর...
একটু জানার চেষ্টা করোনা, 
ও ভাই.. 
একটু বোঝার চেষ্টা করোনা ।

তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 

যিনি তোমায় করলো সৃষ্টি 
তাঁকেই ভুলে গেলে, 
লম্বা হায়াত পেয়েও তবু 
খালি ঝোলা নিলে ।
এই ধরণীর হিসাব নিকাশ...
ও ভাই এই ধরনির হিসাব নিকাশ 
হবে কথা মানো না । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 
তুমি আছো........

ইচ্ছা মত জীবন যাপন 
করলে এই ধরায়, 
বলো কার হুকুমে শস্য ফসল 
এতো বৃদ্ধি পায় !  
তোমার বুঝ ক্ষমতা দিলেন তিনি...
ও ভাই বুঝ ক্ষমতা দিলেন তিনি 
তবু বোঝার চেষ্টা করোনা । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা ।  
তুমি আছো........।।







বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

যেখানেই শিক্ষা সেখানেই আমরা

যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যেখানেই শিক্ষা সেখানেই আমরা
আমরা হতে চাই নির্ভুল,
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 

‌আমরা হতে চাই বিশ্ব সেরা 
শিক্ষার কারিগর, 
জ্বালাতে চাই তাই জ্ঞানের আলো 
সকল স্তর । 
শিক্ষা সদা আনে শান্তি দেখো 
মাড়িয়ে চলে শত ভুল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... 

আমরা আমাদের শিক্ষা দানে 
রেখে চলেছি নৈতিকতা,  
সোনার ছেলেমেয়ে সোনা হবে 
পূর্ন হবে শূন্যতা । 
এই আশা নিয়ে চলেছি পথে 
মোরা পাবোই পাবো কূল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... ।।

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বন্ধু তুমি বন্ধু হয়ে

বন্ধু তুমি বন্ধু হয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বন্ধু তুমি বন্ধু হয়ে 
ক্ষমা আমায় করলে না, 
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে খুন চার'জনা । 

আমাকে তোমরা নিয়ে গেলে 
ওই দূরে নির্জনে, 
চেয়েছিলাম বেঁচে থাকতে আমি 
তবুও মারলে প্রাণে ।
-------
কিসের নেশায় বন্ধু আমার 
করলে এতো বড়ো ক্ষতি, 
মানুষ নামের পশু সেজে 
হারিয়েছো মানব নীতি । 
আমি বন্ধু ভালো আছি 
হয়তো তোমরা জানোনা, 
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... 

হাত ধরেছি পা ধরেছি 
বন্ধু আমার মেরোনা, 
আমার কাছে কি চাওগো বলো 
দোহাই ক্ষমা করে দাওনা ।
------
সাক্ষী হয়ে থাকবে আমার 
পাশে জানি দেশবাসী, 
অপরাধের শাস্তি পাবে 
হবে তোমাদের ফাঁসি । 
আমি বন্ধু কেমন আছি 
তোমারা তো আর জানোনা,
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... ।।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গোনাহের কাছে জীবন

গোনাহের কাছে জীবন 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গোনাহের কাছে জীবন
দিওনা সঁপে ও...
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ও... । 
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ।

চারিদিকে আগাছা পরগাছা
মাকড়সার জাল ওই বিছানো, 
সবুজ শ্যামল ও তরুলতা 
দিনে দিনে হয়ে যায় শুকনো । 
তুমি সুন্দর সুদেহে আয়োজনে 
নিজেকে রাখো চেপে ও... ।
তুমি নিজেকে রাখো চেপে ।
গোনাহের কাছে........ 

জীবনে কতকিছু হারিয়ে গেছে 
তুমি কি সে গুলো পাবে ফিরে ! 
দুচোখ বুজিয়ে ভেবে দেখো 
কি বা নিলে সওদা করে । 
গোনার পাহাড়ের ওই চুঁড়াতে 
যেওনা ধাপে ধাপে ও...
তুমি যেওনা ধাপে ধাপে ।
গোনাহের কাছে........ ।।



রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভালো ছেলে হতে হলে

ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।
ভালো ছেলে.......

তুমি ভালো হলে 
জ্ঞানে গুনে,
তবে মুল্য পাবে 
এই জীবনে ।
তাইতো তোমায় শিখতে হবে 
জানতে হবে কেমন আঁধার !
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সুপথ 
হাতছানি দিতে থাকে,
যদি তা সে সেই পথে 
তার কদম টি রাখে ।
শোনো তাইতো তোমায় হতে হবে 
সত্য পথের রাহাবার ।
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সমাজ 
দেখো হয় উপকৃত,
ঘৃণিত হয়ত তারা 
যারা বাবা মায়ের অবাধ্য ।
তাই শপথ তোমায় নিতে হবে 
আবার এক বার ।
ভালো ছেলে..…....।।

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মিথ্যাবাদী

মিথ্যাবাদী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মিথ্যা বাদী অশ্লীলতা 
ছড়াই দিকে দিকে, 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে ।

মিথ্যা বাদী জান্নাতে 
কভু যাবে না, 
কোরআন পাকে ঘোষণা 
করেন রব্বানা । 

মিথ্যা বাদীর সঙ্গ দেখো 
হারাম মতবাদ, 
দিকে দিকে যায় বেড়ে যায় 
ফাসাদ আর ফাসাদ । 
বিভেদ ফাসাদ ধ্বংস করে 
তোমার আমার ঈমানকে । 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী......

মিথ্যা বাদীর চোখে মুখে
পাবে ছলনা,
মিষ্টি কথায় কাছে এসে 
ঘটায় বড়ো ঘটনা । 

সেই মিথ্যা বাদীর সঙ্গ কভু 
দিওনা ভাই দিওনা,
প্রিয় নবী বলেন মিথ্যা বাদীর 
জাহান্নাম ঠিকানা । 
রব তোমার দ্বারে তুলি দুহাত 
রক্ষা করো আমাকে ।
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী...........।।






Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...