মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কচি কচি মুখে নাও

কচি কচি মুখে নাও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কচি কচি মুখে নাও
আল্লাহ নামের গান, 
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

খুশি করো সেই রবেরই 
করে গুনগান, 
যিনি তোমায় দিয়েছে যে 
বরকত অফুরান । 
এসো সেই রবের কাছে তুলি দুহাত 
তিনি দয়াবান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

গাছের ডালে মৌচাকেতে 
মধুতে ভরা, 
ফলে ফুলে মিষ্টি ঢেলে 
দিলো যে কারা ! 
ছোট্ট মনে ভাবো তুমি 
বেড়ে যাবে জ্ঞান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান ।। 

বুধবার, ১০ মে, ২০২৩

কুরআনের পাখি গুলো

কুরআনের পাখি গুলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুরআনের পাখি গুলো 
ডেকে ডেকে বলে যায়, 
এখনো কেন তুমি ফিরে এলে না । 
জীবনের খাতায় দেখো 
কতো কিছু বাকি রয়, 
এখনো কেন তুমি বুঝে নিলে না । 

ডাকে শতবার তোমার 
ওই গহীন কবর,  
রাখো না কেন ও ভাই 
তুমি সেই খবর । 
যেতে হবে ছেড়ে জানি 
আরামের বালাখানা,  
তবু কেন তুমি ও ভাই ভেবে দেখো না । 
কুরআনের পাখি......

দুনিয়ার মোহে তুমি 
ভুলে গেছো আখেরাত, 
পার হবে কেমন করে 
ওই পুলসিরাত ।
তুমি জীবনের প্রতিটি ক্ষণ 
করো বিবেচনা, 
ক্ষমা পেতে রবের পথে ফিরে এসোনা ।।
কুরআনের পাখি...... ।।

সোমবার, ৮ মে, ২০২৩

বন্ধু সুখী হও

বন্ধু সুখী হও 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া 

খুশির দিন.. খুশির দিন..
বন্ধু তোমার খুশির দিন...
খুশির দিন.. খুশির দিন.. 
বন্ধু সবার খুশির দিন... ।

বন্ধু তুমি ছিলে একা 
আজ থেকে হলে দুজনা, 
রবের কাছে করি দোয়া 
সুখী হও এই কামনা ।
একে অপরের বুঝা বুঝিতে 
কাটুক তোমাদের দিন । 
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...

হালাল পথে গড়বে জীবন, 
বন্ধু করো এই পণ, 
তুমি হবে সবার সেরা
করো প্রশস্ত মন । 
আজকে তোমার নিতেই হবে
এসেছে শপথের দিন ।
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...।।


শুক্রবার, ৫ মে, ২০২৩

এসো গুটি গুটি পায়ে মোরা

এসো গুটি গুটি পায়ে মোরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এসো গুটি গুটি পায়ে মোরা
মক্তবেতে যাই, 
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

শিখলে কোরআন বাড়বে যে জ্ঞান 
বেড়ে যাবে মান, 
সহজ সরল পথেই দেখো 
রয়েছে কল্যাণ ।
সেই রবের ভালোবাসা পেতেই 
ঈমান আনতে হয় ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

ভালো মন্দ যাবে চেনা 
জ্ঞানটা যদি থাকে, 
মিথ্যা কথা বলতে মানা 
নেবো মোরা শিখে । 
এসো সবার ভালোবাসায় 
জীবনটা রাঙাই ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর তরিকায় ।।

বিপদ এলে করলে সবর

বিপদ এলে করলে সবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বিপদ এলে করলে সবর 
আল্লাহ তাআলা খুশি হয়, 
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় !

বিপদ তোমার যায় শিখিয়ে 
ভুলটা বুঝে নাও,
সহজ সরল পথেই তুমি 
জীবন সঁপে দাও । 
জীবন তোমার ধন্য হবে 
করো রবের যদি ভয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ! 

সবর কারির সঙ্গী হবে 
আল্লাহ তাআলা খোঁদ নিজেই, 
তুমিও ভাই ধন্য হবে 
এমন পাওয়া পেয়েই ।
তাইতো ওভাই চাওয়া পাওয়া
রবের নিকট হতে হয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ॥ 

বুধবার, ৩ মে, ২০২৩

ইয়া মালিক

ইয়া মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... 

না চাওয়াতেই দিয়েছো মোদের
তুমি সব কিছু,
তবুও মোরা তোমার কাছে 
করিনা মাথা নিচু ।
পাপে পাপে ভরে গেছে জীবন মোদের শেষ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ ।
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... ।

তোমার দেওয়া রিজিক নিয়ে
করি মারা মারি, 
তোমার যা নিষেধ সেই পথে
জীবন মোরা গড়ি । 
এমন আদেশ ছিলো নাতো জানি যে তোমার, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 

এই নসিবে হিদায়াত মোদের 
দিয়ো গো ওগো রব, 
সৃষ্টির সেরা মানুষ আমি
করিনি অনুভব । 
তোমার দেওয়া রিজিক আমি শুধুই করেছি ভোগ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 



মঙ্গলবার, ২ মে, ২০২৩

সময় তোমার ফুরিয়ে গেলে

সময় তোমার ফুরিয়ে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

হালাল হারাম না মানিলে 
যেতে হবে জাহান্নামে 
এই কথাটা ভুলোনা ভাই ভুলোনা, 
রঙিন জীবন বদলে যাবে 
একটু ওভাই দেখো ভেবে   
কিসের তরে তবে এতো বাহানা !

সময় তোমার যায় হারিয়ে 
মিছে মায়ায় খেলতে গিয়ে 
জবাব তুমি কিযে দেবে ভেবে দেখো না ।
শুনে ছিলে বুঝে ছিলে 
বুঝে বুঝে না চলিলে 
কেমনভাবে জীবন তোমার হবে ষোল আনা ! 
তাইতো ও ভাই কুরআন মেনে 
হারাম হালাল জেনে শুনে 
রবের দেওয়া এই নিয়ামত ভুলে যেয়োনা ।
হালাল হারাম না মানলে.....

কতো ভাইয়ের দিলে ফাঁকি
মনে করো বন্ধ আঁখি 
আল্লাহ তায়ালা কিছুই দেখে না, 
এমন ভাবে চললে জীবন 
জীবন হবে পশুর মতন 
কুরআনেতে আছে লেখা খুলে দেখো না ।
তাইতো ও ভাই জীবন গড়ো 
নবীর বাণী আঁকড়ে ধরো 
সময় তোমার ফুরিয়ে গেলে সুযোগ পাবে না 
হালাল হারাম না মানলে.....  ।।

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...