শনিবার, ১২ জুন, ২০২১

আমি বিশ্বাস করি ধর্ম

আমি বিশ্বাস করি ধর্ম
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

আমি বিশ্বাস করি ধর্ম
ও আমি বিশ্বাস করি ধর্ম
তাই তো আমি ধর্মের পথে অগ্রসর হয়েছি
তাই তো আমি ধর্মের পথে এ জীবন সঁপে দিয়েছি ।

ধর্ম শেখায় মানবতা
ধর্ম শেখায় নৈতিকতা
ধর্ম শেখায় বিভেদের বুলি ভেঙ্গে দিয়ে
হও একতা ।

অহংকারীদের ধর্মে স্থান নাই
এই দুনিয়ায় যদিও হয় রক্তের ভাই ।
ধর্ম মানেনা বৈষম্য, ধর্ম মানেনা বোধগম্য
ধর্ম সবার উর্ধ্বে বোকা সাজার স্থান নয় ।

লেখার সময়: 10:40pm
তারিখ: 10.06.2021

সুস্থ সমাজ গড়ার জন্য

সুস্থ সমাজ গড়ার জন্য
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

সুস্থ সমাজ গড়ার জন্য স্বপ্ন তৈরি করো,
স্বপ্ন ছাড়া বাস্তবায়ন হয়নি কখনো ।
রাতের পরে রাত জেগে সাধনায় বসে
এখনো তুমি সাধনা করতে পারো ।

মানুষেরই যদি তুমি ভালোবাসতে পারো,
ওই ভালোবাসা বৃথা যাবে না কখনো ।
কাজেই তোমার সহজ হবে জীবনেরই পথে চলা,
প্রতিষ্ঠিত হবে তোমার জমে থাকা স্বপ্ন ।

ঘুরে ঘুরে দেখো তুমি কোথায় কোথায় আহাজারি
তাদের কথা মাথায় রেখে তৈরি করো স্বপ্নের তরী ।
সাধনা ছাড়া তো আর কিছুই হয় না,
সব কিছু করো তুমি সুস্থ মনের জন্য ।।

লেখার সময়: ৯:৩০am
তারিখ:১২.০৬.২০২১

বাকি আছে আর কতদিন

বাকি আছে আর কতদিন?
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

ক্ষুধার্তকে দিইনা খাবার
ভরা পেটের করি জোর,
পেটের জ্বালায় ঘোরে যারা
তাকেও বলি আমরা চোর ।
এই দুনিয়ার বৈষম্যকে
আমরা বলি সেক্যুলার,
আবার বলে দানি মোরা
আমরা হলাম খুব উদার ।

বিশ্ববাসী হাসিখুশি
নেইনা তাদের খোঁজ,
কিভাবে তাদের জীবন যাপন
চলছে প্রতি রোজ ।
বিশ্ব বিবেক নীরব থাকে
নিঃস্ব করার ছবি দেখে
পাষাণ দিলে পিষ্ট করেও
তবু দেয়না তাদের ভোজ ।

রক্তখেকো শকুন সেজে
দিচ্ছে তাদের কষ্ট কি যে
হাড় দেখা যায় দেহে কিছু নাই
তাদের কষ্ট কেইবা বোঝে !
দয়া দেখাতে কেউবা আসে
মস্ত বড় দানি সেজে,
নেস্ত হওয়ার সাথে সাথেই
ব্যস্ত হয় সেও রক্তের খোঁজে ।।

দুষ্টু লোকের মিষ্টি ভাষায়
দুর্বল দেখে স্বপ্নের বাগান,
হুতোম প্যাঁচার আনাগোনায়
আর থাকেনা দেহে প্রাণ ।
প্রাণনাশের হুমকি ধমকি
চলতে থাকে পরম্পরা,
আর কতদিন বাকি আছে
শান্ত হবে এই ধারা ?

লেখার সময়: ৮:১৩ pm
তারিখ: ৩/৬/২০২১

পথও শিশু

পথও শিশু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

পথও শিশু পথে ঘোরে
হাজারো দুঃখ নিয়ে,
সুন্দর জীবন পাই না তারা
এই দুনিয়ায়ে ।

কারা ওদের বাবা ও মা খোঁজ তো নাহি মেলে,
কিভাবে ওরা জীবন কাটায় কিভাবে  দিন চলে!
কেবা নেবে খোঁজ তাদের
কেবা দেবে খাবার,
ওদেরও তো বেঁচে থাকার
আছে অধিকার।

এমন কে আছো অনাহারের দিকে... মিষ্টি চোখে তাকাবার,
দুঃখ কষ্টের সাথী হয়ে... হবে তুমি মতো বাবার ।
হাজারো সন্তান ফুলেরও বাগান
অবহেলায় হয়ে যায় ছারখার,
রক্ত মাংসের মাসুম শিশুর
মূল্য দিও কান্নার ।।

লেখার সময় :2:30pm
তারিখ: 11.06.2021

অন্তরে যার কুরআন

অন্তরে যার কুরআন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

অন্তরে যার কুরআন
সেই তো ভাগ্যবান 2
ধন্য তার জীবন ।
কুরআন পড়িলেই বাড়ে জ্ঞান
রোগের হয় সমাধান
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান ।

জীবন গড়ো কুরআন দিয়ে
নবীজির ওই ছুন্নাহ্ নিয়ে,
থাকবে সুখে আসবে সুদিন
জ্বালাও আলো রোজ প্রতিদিন।
বাড়বে জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

মিছে মায়ার এই দুনিয়ায়
মিছে মিছে দিন কাটে সময়,
করি সব কিছু যে আমার আমার
জ্ঞান ছাড়া কিছু থাকে না আর।
দান ধ্যান বাড়াও জ্ঞান জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

লেখার সময়: 9:20pm
তারিখ: 10.06.2021

বুধবার, ১০ মার্চ, ২০২১

জ্ঞানের অপব্যবহার

 


   জ্ঞানের অপব্যবহার
তরিকুল ইসলাম খালাসী
   মধ্য বেনা, বাদুড়িয়া

আমরা যারা জ্ঞানী গুণী
থাকবো নাকো বসে,
জ্ঞান চর্চায় মত্ত হব
চাষী যেমন খেত চষে ।

নইলে সবই কেড়ে নেবে
ওই মূর্খের দল,
সমাজ এতে বেড়ে যাবে
অগণিত মাতাল ।

কে মাস্টার কে বা ছাত্র
যায়না যখন বোঝা,
অপরাধীরা পার পেয়ে যায়
নির্দোষ পায় সাজা ।

স্কুল-কলেজ নেইতো আর কম
আছে অনেক রকম মাস্টার,
তাহলে কি করে নির্বো পেলো
দেশ চালাবার অধিকার ।

আমরা যারা জ্ঞানী গুণী
যতদিন থাকবো বসে,
দস্যু ডাকাত দুষ্টু লোকে
বসবে রাজ কষে ।

লেখা ০৯/০১/২০২১
সময় ৯:০৫ am

শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

আমরা সবাই ভারতবাসী


   আমরা সবাই ভারতবাসী
    তরিকুল ইসলাম খালাসী
       মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা সবাই ভারতবাসী
দেশের সেরা মানুষ,
আমরা হবো শ্রেষ্ঠ নীতির,
হবো নাকো বেহুঁশ ।

একি মাঠে একি সাথে
আমরা ফসল ফলাই,
এক নাঙ্গলে চাষ করি ভাই
ধর্মের বিভেদে নয় ।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
আমরা করি বাস,
দেশের জন্য জীবন দিলো
বীর তিতুমীর-সুভাষ ।

রামের দেহে রক্তের প্রয়োজন
অপেক্ষায় আছে রহিম,
মানবতা মোদের দিয়েছে এই
যুগ বিখ্যাত তালিম ।

দ্বন্দ্ব-ফাসাদ করে কেনো
হাজার বছর পিছিয়ে যাবো,
দুর্নীতির ওই কারচুপি তে
কেনো!হিটলারের সঙ্গী হবো ।

গড়তে এ দেশ রক্ত দেবো
আমরা সবাই মিলে,
নচেৎ! দেশের সম্পদ নিয়ে যাবে
ওই উড়ন্ত চিলে ।

লেখার সময়:- ৬:১০am
   তারিখ:- ২৪-১২-২০২০



Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...