বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

গান:- মানুষ রূপে হায়না

        মানুষ রূপের হায়না
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
       মধ‍্যবেনা,বাদুড়িয়া
গান....
দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার
ওরা মানুষ সেজে মানুষের রক্ত চোষে ।   2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ !

দু-পায়ে জন্তু দেখতে মানুষ ।     2বার

ওরা মানুষ রূপের হায়না          /
মানুষের রক্ত ছাড়া বাঁচে না । /    2বার
ধর্ম নিয়ে খেলে ধর্ম খেলা,        2বার
মানুষ মারা ছাড়া বোঝেনা ।
ওরাই আবার নবেল জয়ী,      2বার
এইতো দুনিয়ার কান্ডখানা ।

দু-পায়ে জন্তু...... ।   2বার

ওরা মানুষ মেরে কুকুরের খাওয়ায়   /
মানুষের জীবনের দাম নাহি দেয় । / 2বার
ওরা মানুষের থেকেই জন্ম নিয়ে, 2বার
পশুদের মতো দেয় পরিচয় ।
ওরাই আবার মানব দরদী,     2বার
হায়রে হায় এ কি জামানা ।

দু-পায়ে জন্তু.......2বার
ওরা মানুষ সেঁজে.........    2বার
ওরাই আবার নাকি সভ‍্য মানুষ ।
দু-পায়ে জন্তু.... ।। 2বার
              সমাপ্ত


































গান:- আমরা রোহিঙ্গা

আমরা রোহিঙ্গা আমরা আরাকান
     তরিকুল ইসলাম খালাসী 
           মধ‍্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...
কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।

কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
        সমাপ্ত

কবিতা:- মানুষ তুমি

   
                   মানুষ তুমি
          মোঃ তরিকুল ইসলাম খালাসী 
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ তুমি
সাদা কালোর বিচার করো ।
বলো তো তোমায়
এই ক্ষমতা কে দিলো ?

মানুষ তুমি পর-কে কাছে টানে
আপনকে দূরে ঠেলো ।
বলো তো এমন আচারণ
তোমায় কে শেখালো ?

মানুষ তুমি ভালো কে দূরে ফেলে
খারাপটারে গ্রহণ করো ।
তুমি আমায় বলবে
এমনটা কেন করো ?

মানুষ
তুমি না শ্রেষ্ঠ জীব ?
সে কথাও ভুলে গিয়ে
নিভিয়ে দিতে চাও প্রদীপ ?

মানুষ তোমার আচারণে
পশুরাও লজ্জা পায়
এই অপমান আর কতো দিন
সইবে ভাই ?

মানুষ এসো মোরা সকলেই
বিবেকের দরজা খুলি ।
হানাহানি মারামারি আর
হিংসা কে ভুলি ।।

              সামাপ্ত
26/07/2017
সময়:-07:17am
লেখা:-বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

গান:- কঠিণ বাঁধা

                   কঠিণ বাঁধা
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া
২৭/০৮/২০১৭
সত‍্য কথা বলবো মোরা
সত‍্যের পথে চলবো ।
এই পথে বাঁধা দিলে কেউ
মোরা রুখে দাঁড়াবো ।

ভয় করিনা আল্লাহ ছাড়া
আল্লাহু আকবর বলবো ।
সৎ নেতার নেতৃত্ত মেনে
এই সমাজে কাজ করবো ।

শপথ মোদের অন‍্য কিছু নয়
জালিমের বিরুদ্ধে লড়বো ।
হিংসা বিভেদ মার কাটাকাটি
সব কিছু কেই ভুলবো ।

আকাশ ভেঙে পড়লেও বাজ
তবু এই পথ নাহি ছাড়বো ।
সত‍্য আর মিথ‍্যাকে মোরা
সব সময় বাঁছাই করে চলবো ।

মানুষ সবাই রক্তের ভাই
আমরা পরকেও আপন করবো ।
বিপদ আপদ মুসিবতের সময়
মানুষের পাশেই থাকবো ।

এই শপথ মোদের এই অঙ্গীকার
কবুল করো প্রভূ
কঠিণ বাঁধা অতিক্রম করে যেন
হাসিতে পারি তবু ।।

                  সমাপ্ত

গান:- কুরবানী

                    কুরবানী
       তরিকুল ইসলাম খালাসী
             মধ‍্যবেনা,বাদুড়িয়া

কুরবানী রে কুরবানী
আত্মত‍্যগের মাস জানি ।
এই মাসেতে মনের পশু
দাও গো তুমি কুরবানী ।

ইসমাইলের কুরবানীতে আল্লাহ খুশি হয়
সেই খুশিতে দেখো দেখো দুম্বা জবাই হয় ।
আল্লাহর ভালোবাসা পেতে
দাও গো তুমি কুরবানী ।

এই দিনটি শিক্ষা দিলো ধনী গরিব নয় !
গরিব দুঃখির মুখে খাবার তুলে দিতে হয় ।
গরিব দুঃখির পাশে থাকা
তারই নাম কুরবানী ।।

                      সমাপ্ত
৮/৯/২০১৭
লেখা:- বাড়িতেই বসে

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

কবিতা:-এই তো দুনিয়া

                 এই তো দুনিয়া
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা, বাদুড়িয়া

রক্ত দিলাম শহীদ হোলাম
তবে কিসের ভয়!
এই দুনিয়া তো মোদের
চিরস্থায়ী নয় ।

আজ আমি আমার ভাই যারা
অপরাধ না করেও হয়েছি অপরাধী
এই দুনিয়ায় এটা হবেই
বাতিল থাকে যদি ।

যারা ন‍্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য
জীবন দিতেও রাজি
তারা কি কখনো অপরাধী হতে পারে?
অপরাধী তো করেছে কাজী ।

যে কাজী নয় কে ছয় করতেও
 দ্বিধা করে না !
বন্ধু শুনে রাখো
দুনিয়া মমিনের কয়েদী খানা ।

তাই তো আজ বাতিলের
এতো উৎসব
কাকে ধরি আর কাকে খায়
এই হিসাব ।

ওরা মানুষ হয়ে মানুষের মেরে
রাজ চিয়ার পায়
রক্ত নিয়ে খেলা করে
এই দুনিয়ায় !

সন্তান হারা মায়ের
কান্নাকে ওরা ভালোবাসে
কষ্টে থাকা মানুষের
দেখেও হাসে।

মানুষের কষ্ট দেবার জন্যই
আজ চিয়ারে বসেছে
ওরা হবে ধ্বংস, ওরা হবেই ধ্বংস
এ বিশ্বাস আমার আছে ।।

              সমাপ্ত
07/08/2017
সময়:- 02:20pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা
দুনিয়া




রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

কবিতা:-বিকৃত স্বাধীনতা

               বিকৃত স্বাধীনতা
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি কেমন স্বাধীনতা!
পারলে না বাঁচাতে মানবতা ।
তুমি কেমন স্বাধীনতা!
বোঝো না গরিবের মনের ব‍্যাথা ।
তুমি কিসের স্বাধীনতা!
যারা ধরে অস্ত্র শোনো শুধু তাদের কথা ।
স্বাধীনতা!
তুমি রাক্ষসী স্বাধীনতা ।
স্বাধীনতা!
তুমি বাড়িয়েছো শত্রুতা ।
স্বাধীনতা!
তোমার বিবেক হীনতায়
জমেছে হাজারও মায়ের মনে ব‍্যাথা ।
স্বাধীনতা!
তোমার কারণে আজ
ধুঁকেধুঁকে মরছে মানবতা ।
স্বাধীনতা!
তুমি আজ বাৎসরিক অনুষ্ঠানকেই বেছে নিয়েছো
এটাই তোমার প্রথম দ্বিচারিতা ।
স্বাধীনতা!
তাই তুমি হেরেগেছো হারতেও সহজ হয়েছে
এখন তুমি পরাধীনতা ।
স্বাধীনতা!
তুমি বিক্রিত স্বাধীনতা ।
স্বাধীনতা!
তোমার না চাওয়া জনতা
একদিন হবেই একতা ।
স্বাধীনতা!
সেদিন তোমার লজ্জায়
বের হবে না মুখের কথা ।
স্বাধীনতা!
তুমি শুনে রাখো
এটাই বাস্তবতা ।।
           সমাপ্ত

লেখার শুরু ০৯/০৬/২০১৭
ট্রেনে করে দমদমে যাওয়ার পথে
সমাপ্ত ০৯/০৮/২০১৭
সময়:-০৪:০৩pm
বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা ।

Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...