সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

কবিতা:-এই তো দুনিয়া

                 এই তো দুনিয়া
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা, বাদুড়িয়া

রক্ত দিলাম শহীদ হোলাম
তবে কিসের ভয়!
এই দুনিয়া তো মোদের
চিরস্থায়ী নয় ।

আজ আমি আমার ভাই যারা
অপরাধ না করেও হয়েছি অপরাধী
এই দুনিয়ায় এটা হবেই
বাতিল থাকে যদি ।

যারা ন‍্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য
জীবন দিতেও রাজি
তারা কি কখনো অপরাধী হতে পারে?
অপরাধী তো করেছে কাজী ।

যে কাজী নয় কে ছয় করতেও
 দ্বিধা করে না !
বন্ধু শুনে রাখো
দুনিয়া মমিনের কয়েদী খানা ।

তাই তো আজ বাতিলের
এতো উৎসব
কাকে ধরি আর কাকে খায়
এই হিসাব ।

ওরা মানুষ হয়ে মানুষের মেরে
রাজ চিয়ার পায়
রক্ত নিয়ে খেলা করে
এই দুনিয়ায় !

সন্তান হারা মায়ের
কান্নাকে ওরা ভালোবাসে
কষ্টে থাকা মানুষের
দেখেও হাসে।

মানুষের কষ্ট দেবার জন্যই
আজ চিয়ারে বসেছে
ওরা হবে ধ্বংস, ওরা হবেই ধ্বংস
এ বিশ্বাস আমার আছে ।।

              সমাপ্ত
07/08/2017
সময়:- 02:20pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা
দুনিয়া




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...