সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:- গরীবের মনের ব‍্যাথা

               গরীবের মনের ব‍্যাথা
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

গরিব দুখির দুঃখ গুলো
কে বুঝিবে ভাই !
ওপর তলাতে বসে কি আর
দুঃখ বোঝা যায় ?

দক্ষীণা বাতাস আটকে দিলে
ভাবলে না একবার ।
রোগে সোগে জরজরিত
খোজ ন্যাই কে কার !

আজ বড়ো অসহায়
নেইকো ঘরে খাবার ।
তোমরা থাকতেও
কেন এতো হাহাকার ?

আমরা গরিব বলে তুমি
থাকো দূরে দূরে
কিছু দেওয়ার ভয়ে তুমি
তালা দাও দুয়ারে ।

গরিব বলে পরনে আমার
আছে ছেঁড়া কাপড়
তাই তো তোমরা যখন তখন
মারো গালে থাপ্পড় ।

আমরা গরিব বলে থাপ্পড়
খেয়েও প্রতিবাদ করি না
তোমরা মোদের মানুষ বলে
এই জগতে দাম দিলে না ।

আল্লাহ তোমাদের ক্ষমা করুন
এই মোদের মনের বাসনা ।
আমরা গরিব বলে মোদের মনে
 এতো দুঃখ যন্ত্রণা ।।
                    সমাপ্ত

09/07/2017
সময়:-08:40am
লেখা:- বাড়িতেই বসে ।

গান:- আকাশের গায়

                   আকাশের গায়
          মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                  মধ‍্যবেনা,বদুড়িয়া

আকাশের গায়
দাগ কভু থাকে না
মেঘ মালারা হারাতে পারে না ।

দমকা হাওয়া এসে
মিষ্টি হাসি হেসে
ঝরে পড়ে বৃষ্টি এই দুনিয়ায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....

মেঘেরা সূর্যকে আড়াল করে
সূর্যকে ধরে কি আর
রাখতে পারে ?

গভীর রাতের অন্ধকারে
ঘাসের ওপর শিশির ঝরে
সবই তাঁর ইশারায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....
            সমাপ্ত

07/07/2017
সময়:-09:50am
লেখা:-তারাগুনিয়া
হাবিল কাবিলের ফোনের দোকানে বসে ।
বাদুড়িয়া, উত্তর24পরগনা 

কবিতা:-প্রশ্নের উত্তর পেতে

                  প্রশ্নের উত্তর পেতে  
              তরিকুল ইসলাম খালাসী 
                 মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি কি আকাশকে
একবারও প্রশ্ন করেছো,
হে আকাশ! তুমি কেন বৃষ্টি ঝরাও ?

তুমি বাতাসকে হয়তো প্রশ্ন করেছো,
হে বাতাস! কেন তুমি ঘর বাড়িকে
উঁড়িয়ে নিয়ে যাও !

তুমি সূর্যকে প্রশ্ন করতে পারো,
হে সূর্য! তুমি কেন
মেঘের আড়াল হও ?

তুমি পায়ের তলার মাটিকে প্রশ্ন করো,
হে মাটি! তুমি কেন উত্তপ্ত রৌদ্রে
চৌচির হয়ে যাও ?

প্রশ্ন এখানে শেষ নয়
আরো প্রশ্ন করো,
নদী! তুমি কেন ভাঁটা হও ?

তুমি যদি পারো
সাগরের ওই সব প্রাণীকে প্রশ্ন করো,
হে বিশাল প্রাণী!তোমরা কি খাও ?

তুমি পাহাড়ের চুড়ো থেকে নেমে আসা
ঝর্ণাধারাকেও যদি প্রশ্ন করো,
হে ঝর্ণা! তুমি কোথাথেকে আসো আর কোথায় চলে যাও ?

এই সব প্রশ্নের উত্তর পেতে কি
তুমি সত্যিই অবাক হও ?
তাহলে কেন! স্রষ্টাকে ভুলে যাও ?
                  সমাপ্ত

16/07/2017
সময়:- 8:24am
লেখা:- কেওটশাহ পাকা ইন্দারার পাশে
মমতাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে বসে ।
বাদুড়িয়া,
উত্তর24পরগনা ।

কবিতা:- বন্ধ হোক মোরগের লড়াই

          বন্ধ হোক মোরগের লড়াই
          তরিকুল ইসলাম খালাসী 
              ম‍ধ‍্যবেনা, বাদুড়িয়া

দুই মোরগের পায়
ছুরি বাদলেই হয়
মোরগ লড়াই ।

কারো ব‍্যাথায় কষ্টে
বুক ফেটে যায়,
কেউ আবার আনন্দ পায় ।

সত‍্যিই কি আনন্দদায়ক
মোরগ লড়াই
না জীবনের মারাত্মক ক্ষতি রূপ ন‍্যাই ?

এই দেশে রাজ‍্যে রাষ্ট্রে গ্রাম গঞ্জে
আমরা শান্তি চাই
বন্ধ হোক  মোরগের লড়াই  ।।

               সমাপ্ত

13/07/2017
সময়:- 12:20pm
লেখা:- কেওটশাহ হাট থেকে বাড়ি ফেরার পথে
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

গান:-তোমারই দান

                তোমারই দান
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

আকাশ বাতাস চন্দ্র তাঁরা
তোমার প্রেমে পাগল পারা
তাই তো গায় তোমার গুনো গান ‌।

সাগর নদী ঝর্ণাধারা
মেঘ ঘোনিয়ে বৃষ্টি ঝরা
সবই তোমার দান ।

তোমার প্রেমে পাগল হয়ে
ঝরলো কতো জীবন ।।

গাছগাছালি পাখপাখালি
পাখির কলরব
সৃষ্টি তোমার সব ।

রাতের পরে দিনকে আনা
দিনের পরে রাত
তোমার নিয়মে বাঁধা সব ।

তোমার রহম পেয়ে মোদের
ধন‍্য হলো জীবন ।।

                সমাপ্ত

কবিতা:- এক ফোঁটা রক্তের দাম

           এক ফোঁটা রক্তের দাম
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

এক ফোঁটা রক্তের দাম
পারবে কি তুমি দিতে
তাহলে কেন অন‍্যের
রক্ত ঝরাও ?

তুমি কেন গরিবের পেটে
লাথি মেরে
অর্থ ছিনিয়ে নিয়ে
লুটে পুটে খাও ?

তুমি প্রতিস্রুতি নষ্ট করে
সেদিনের বুলি ভুলে
কেন আজ যুবকের বুকে
গুলি চালাও ?

তুমি পরিচয় দিয়েছিলে মানুষের মতো
কিন্তু হায়নার মতো তোমার আচার ব‍্যবহার
ও বুঝেছি.....
তুমি সাপের মতো ঘন-ঘন খলোস পালটাও ।

তুমি যানো এর পরিণতি কি হয় ?
আমরা আছি অপেক্ষায়
এখনো সময় আছে সূর্য উদয় হওয়ার আগে
যার যা প্রাপ‍্য বুঝে দিয়ে দাও ।।
                    সমাপ্ত
11/07/2017
সময়:- 6:35am
লেখা:- আঠুরিয়া,উত্তর24পরগনা

গান:- ঈদ মোবারক

              ঈদ মোবারক
  মোঃ তরিকুল ইসলাম খালাসী
        মধ‍্যবেনা, বাদুড়িয়া

ঈদ মোবারক ঈদ 
ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ 

খুশির ঈদ এলো আবার 
একটি বছর পরে,
মাহে রমজান পূর্ণ করে
আনন্দে গেয়ে যাই বাঁচ্চারা গীত ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।।

রোযাদার রোযা রেখে পেলো খুশির ঈদ
এই রমজান মাসে নাজিল হলো কুর'আন মাজিদ।
তারি তরে পেয়েছি মোরা
আজ খুশির ঈদ।

ঈদ মোবারক ঈদ,ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক।।

গরিব দঃখির পাশে থেকো হে মমিন
তাদের তুমি খুশি রাখো ঈদের দিন।
তাদের হাসি মোদের খুশি 
তাই তো পেলাম ঈদ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ ।।
                সমাপ্ত
24থেকে25/06/2017




Featured Post

প্রতিবাদের আগুন

প্রতিবাদের আগুন  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা (কলকাতা) কলমের কালিতে লেখা প্রতিবাদ মুছে যাবে না, মুছে যাবে না, অ...