সোমবার, ১৭ জুলাই, ২০১৭

কবিতা:- এক ফোঁটা রক্তের দাম

           এক ফোঁটা রক্তের দাম
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

এক ফোঁটা রক্তের দাম
পারবে কি তুমি দিতে
তাহলে কেন অন‍্যের
রক্ত ঝরাও ?

তুমি কেন গরিবের পেটে
লাথি মেরে
অর্থ ছিনিয়ে নিয়ে
লুটে পুটে খাও ?

তুমি প্রতিস্রুতি নষ্ট করে
সেদিনের বুলি ভুলে
কেন আজ যুবকের বুকে
গুলি চালাও ?

তুমি পরিচয় দিয়েছিলে মানুষের মতো
কিন্তু হায়নার মতো তোমার আচার ব‍্যবহার
ও বুঝেছি.....
তুমি সাপের মতো ঘন-ঘন খলোস পালটাও ।

তুমি যানো এর পরিণতি কি হয় ?
আমরা আছি অপেক্ষায়
এখনো সময় আছে সূর্য উদয় হওয়ার আগে
যার যা প্রাপ‍্য বুঝে দিয়ে দাও ।।
                    সমাপ্ত
11/07/2017
সময়:- 6:35am
লেখা:- আঠুরিয়া,উত্তর24পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...