বুধবার, ৭ জুন, ২০১৭

গান :- পৃথিবী কারো নয়

         পৃথিবী কারো নয়
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

পৃথিবী আমার পৃথিবী তোমার
পৃথিবী কারোর নয় ।
ছেড়ে যেতে হবে সবার
সব সম্পদ
যেতে হবে শুধু
একা তোমায় ।
পৃথিবী.........
অশান্তির এই দুনিয়ায়
কাটছে দিন খামোখাই
নেতা হওয়ার তরে তারা
করছে মানুষ খুন
যদিও সে
আপন ভাই হয় ।
পৃথিবী...........
সত্যের সন্ধান করেছে যারা
পেয়েছে তারা শান্তির পথ
জীবন বাজি রেখে তারা
রক্ত ছড়ায়
যাতে আদম সন্তান
মুক্তি পাই ।।
           সমাপ্ত 

কবিতা :- মুসাফির

               মুসাফির
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

মুসাফির চলছে পথে
ওই দেখো ঘোড়ার পিঠে
নাঙ্গা তলোয়ার
হাতে নিয়ে
কালেমার পতাকা
উড়িয়ে দিয়ে
শান্তির বার্তা
সঙ্গে নিয়ে ।
মরিচিকা আর নয়
হবেই সত্য বিজয়
নতুন শস্য শ্যমলে ভরবে আবার
এই জগৎ ময় ।
হাহাকার এই দিন
বদলে আসবেই সুদিন
প্রভাতের শোভাতে
জীবন হোক রঙিন ।।
          সমাপ্ত 

কবিতা :- তুমি কি জবাব দেবে

      তুমি কি জবাব দেবে
     তরিকুল ইসলাম খালাসী 

হে আমার সংগ্রামী ভাইবোন
রক্ত চুষা বাদুড় রক্ত চুষেই যাচ্ছে
এই মুহুর্তে মোদের
প্রস্তুতির প্রয়োজন
তাই যদি না হয়
তবে দেখো
অগ্নিশিখায় জ্বলছে
মুসলিম দুনিয়া
ভেসে বেড়ায়
কচিকাঁচাদের কান্না
মোরা সইতে আর পারিনা
এই দুঃখ বেদনা
একটুও কি দেবে না
তাদের শান্ত না?
ইতিহাস কি মিথ্যা হবে?
তুমি কি জবাব দেবে?
সম্মান হানি মা-বোন যখন
ধুঁকে ধুঁকে কাঁদবে ।।
          সমাপ্ত


কবিতা :- অন্ধ ড্রাইভার

              অন্ধ ড্রাইভার
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আমার দেশের সরকার
অন্ধ ড্রাইভার
মুখে বড়ো বুলি তার
করে দুর্নীতির কারবার ।
যাদের যা পাওনা
তাদের তাই দেই কি
মূর্খ নয় তো
ওরা আবার কি ?
কথায় কথায় জাত টানে
মানব জাতি চেনে না
ওরাই নাকি গড়বে দেশ
হাস্যকর বিষয় না!
এসো খাই একসাথে
দুধ ভাত
রাখতে চায় না
জাতপাত
এই কথা ওরা
বাস্তবে রেখেছে কি?
আজ যারা নেশার ঘোরে
করে নাকো শব্দ
তাদের কেই করবে ওরা
আগেভাগেই জব্দ ।।
          সমাপ্ত 

কবিতা :- হাওয়া আসিয়া বলিল

        হাওয়া আসিয়া বলিল 
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল 

হাওয়া আসিয়া বলিল 
কানে কানে 
মৌমাছিরা পাড়ি দিয়ে 
বনের মধু আনে ।
পাপড়ি মেলিয়ে ফুলেরা সব
সুগন্ধ ছড়ায় ভুবনে, 
পাখিরা বনে বনে 
খোদার শানে গানে ।
উটেরা পাড়ি দিয়ে 
যাচ্ছে মরু পানে
কঠোর পরিশ্রম করে তারা 
মালিকের বোঝা টানে ।
নদীর ধরে বসতেই আমার 
মন ভরে যায় গানে 
মৎষ্য গুলি তাদের মতোই 
আছে খোদার ধ্যানে ।
কোকিলেরা ডাকি ডাকি
কুহু-কুহু করে 
মধুর কন্ঠে বলিল তারা 
স্রষ্টা সবই জানে ।।
            সমাপ্ত 

কবিতা :- প্রতিবাদী কণ্ঠ

         প্রতিবাদী কন্ঠ
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

চলছে আমার ভায়ের ওপর
নির্মম অত্যাচার
প্রতিবাদী কণ্ঠ নেই কেন
বন্ধু তোমার ?
আমার ভায়ের রক্তে রঞ্জিত
আজ রাজপথ
আর তুমি ব্যস্ত
নিয়ে ভবিষ্যত্ !
তোমার হৃদয়টা হলো আজ
এতই পাষাণ?
পারলে না বাঁচাতে
তোমার বন্ধুর প্রাণ !!

         সমাপ্ত 

বুধবার, ২৪ মে, ২০১৭

কবিতা :- আর্তনাদ

             আর্তনাদ
তরিকুল ইসলাম খালাসী
     মধ্য বেনা,বাদুড়িয়া
          24/05/2017
        সময় :- 12 : 38
অপরাধীদের জন্য নয়
আজকের কারাগার
তাই তো আজ আলো থেকেও
দুনিয়া অন্ধকার ।
জালিমের জুলুমে
পুড়ে সব ছারখার
নগর শহর পল্লিতে
মাতালের আবিষ্কার ।
মজলুম ক্ষুধার্ত হলেও
পায় না খাবার
নেইকো আজ কেউ
তাদের আর্তনাদ শুনবার ।।
          সমাপ্ত

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...