সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চোখ বুজিয়ে দেখো তুমি

চোখ বুজিয়ে দেখো তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

চোখ বুজিয়ে দেখো তুমি 
সবই অন্ধকার, 
তবে কিসের বড়াই এতো 
করো অহঙ্কার..
তুমি করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....  

দিনে দিনে হবে ক্ষতি, 
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার...
তুমি.. ভেবেছো একবার । 
হঠাৎ যেদিন ঘটে যাবে 
অসহায় সেদিন হবে, 
ভেবে দেখো শতবার....
তুমি..ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....

সব কিছুই ছেড়ে তোমার 
যেতে হবে ওই কবর,
কবর বাগে যাওয়ার আগে 
নাওগো তুমি খবর...
ও ভাই নাওগো তুমি খবর । 
খবর মতো গড়লে জীবন 
জীবন হবে ফুলের মতন 
ফুলের মতো জীবন পেলে 
পাবে যে আদর....
তুমি পাবে যে আদর ।
চোখ বুজিয়ে.....

কাবার মেহমান

কাবার মেহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও, 
নবীর দিদার দাওগো আমায় 
দাও তুমি দাও.... আল্লাহ... 
দাও তুমি দাও । 

কতো কষ্ট সয়েছেন নবী
উম্মতের তরে, 
আমি গুনাহগার এসেছি তাই 
আমার নবীর দিদারে । 
মনের আশা কবুল করে
নাওগো তুমি নাও... আল্লাহ...
নাওগো তুমি নাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও । 

হাজার হাজার হাজীরা সব
আসে দিদার পেতে, 
নবীর সাথে চাই যেতে চাই 
ওই জান্নাতে । 
তাদের দলে থাকতে আমার 
দাও তাওফীক দাও... আল্লাহ...
দাও তাওফীক দাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও ।।

আইরে আই পাখি

আইরে আই পাখি 
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া 

(বাঁচ্চাদের গান)

আইরে আই পাখি.. 
ওরে আইরে আই পাখি,
নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি...
তোরে নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি...... 

তোর আছে দুটি ডানা.. 
ওরে তোর আছে দুটি ডানা....
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

তুই যে নয় একা..
ওরে তুই যে নয় একা.....
তোরই সাথে গাইবো মোরা 
হোক না কথা পাকা । 
চল্ যেতে হয় যাবো দূরে  
ওরে মিষ্টি পাখির ছানা । 
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

আমরা কঁচি আমরা পাখি 
ওরে আমরাই ভবিষ্যত
নতুন নতুন কথায় তাই 
আজ নেবো শপথ... ‌। 
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শোনো যে ক্ষমতা তোমাকে

শোনো যে ক্ষমতা তোমাকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

শোনো যে ক্ষমতা তোমাকে
অন্ধ বানায়, 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।

তুমি দুদিনের খেল তামাশায় 
করো শুধুই বড়াই, 
বাহাদুরি দেখাও অনেক
সৃষ্টি তাঁরই ধরায় । 
তুমি বধির বোবার থেকেও খারাপ 
নষ্ট সমাজ হয় । 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... 

কথায় কথায় প্রতিশ্রুতি 
তুমি দিয়ে থাকো, 
আহা..কতো জীবন ঝরিয়েছো 
ভেবে দেখো । 
তুমি মানব সমাজ নষ্ট করে  
চাও পেতে চাও জয় ।
সেই ক্ষমতা কেমন করে 
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... ।। 

শনিবার, ২২ জুলাই, ২০২৩

অসহায় মানুষের পাশে আজ

অসহায় মানুষের পাশে আজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

অসহায় মানুষের পাশে আজ 
নাই কেহ নাই, 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় । 

কতো মায়ের কোলের সন্তান 
ছিঁড়ে খায় শকুনে, 
কতো বোনের লাশ পড়ে
থাকে রেল লাইনে । 
তবুও কেমন করে 
মানুষ গুলো নিরব রয় ।
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।  

মানুষ গুলো বাঁচার তরে 
করে আহাজারি, 
শত ব্যথা জমা করেও 
নেই উপায় তারি । 
কেমন মানুষ তুমি বলো  
ভালোবাসো হৃদয়ে নাই । 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আল্লাহর ভয় করে

আল্লাহর ভয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভয় করে
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান, 
তাগুতের ছায়া তলে 
যায় যায় ঈমান ঝরে ।
বারবার আল্লাহ বলেছেন । 

কুরআনের পাতা থেকে
নাও কিছু তুমি শিখে 
নাও চিনে জীবনের ধন.…
নাও চিনে জীবনের ধন । 
এ জীবন দিয়ে তুমি নাও কিনে নাও  
হাশরের দিনের সম্মান... । 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।

আল্লাহর পথ থেকে 
যারা যারা গেছে বেঁকে 
হয়েছে তারা ধ্বংস.... 
হয়েছে তারাই ধ্বংস । 
সেই ধ্বংস থেকে তুমি নিজেকে বাঁচাও 
আল্লাহ করেছেন ফারমান ।। 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।। 

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তুমি হক তুমিই হক

তুমি হক তুমিই হক
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গাফুরো গফফার তুমি 
রাহিমো কারিম তুমি 
তুমি শেষ বিচারের মালিক, 
তুমি হক তুমিই হক ওগো খালিক । 

নিয়ামত দিয়েছো কতো 
এই দুনিয়াতে তুমি 
দুঃখ বেদনা.. 
দাও মিটিয়ে তুমি জানি । 
তোমার সম নেই কেহ
নেই নেই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক । 
গাফুরো গফফার.... 

তোমার শুকর গুজার 
মোরা যতই করি, 
পিপাসিত মন আরো 
করে আহাজারি । 
তোমার পাওয়ার তরে 
সেজদায় নত হই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক ।।
গাফুরো গফফার.... 





Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...