মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

দাও ফিরিয়ে সম্মান

দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

খাবার চাই খাবার দাও
দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই
আজ আমরা মর্মাহত ।

আমরা অর্থ চায়না চাই
বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন
কে আছো দেখবার ।

ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে
কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে
আমাদের বাঁচিয়ে নিন ।

রক্ত মাংসের দেহ যার
বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে
দুঃখ আছে যার ।

তোমরা সবাই জানি সুস্থ
জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল
আমরা যারা দুর্বল ।

তবে কেন ফুট পথে
হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই
দাও ফিরিয়ে সম্মান ।

লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021

তওবা

তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মনটা ভালো কর - ওরে গোনাহগার....
মনটা ভালো কর - ওরে গোনাহগার,
থাকতে সময় রবের কাছে তওবা কর...
তুই থাকতে সময় রবের কাছে তওবা কর ।

মনটা ভালো কর ওরে গোনাহগার......

এই দুনিয়ার মিছে মায়ায় জড়িয়েছিস যত,
একটা একটা মনে করে নে চেয়ে নে তত...
তুই একটা একটা মনে করে নে চেয়ে নে তত ।
জাসনা ভুলে সময় থাকতে....
তুই জাসনা ভুলে সময় থাকতে কবর অন্ধকার ।

মনটা ভালো কর ওরে গোনাহগার.....

এই  ক্ষণস্থায়ী জীবন রে তোর
একথা জাস না ভুলে,
ওই দুনিয়ায় দেবে রে তোর
জাহান্নামে ফেলে ।
তুই  সেই কথাটা মনে কর....
ওরে তুই সেই কথাটা মনে করে চোখের জল ছাড়  ।

মনটা ভালো কর ওরে গোনাহগার....

শনিবার, ২ এপ্রিল, ২০২২

তাকওয়া

তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

চাঁদ দেখে রাখো রোজা
চাঁদ দেখে ভাঙ্গ  ,
এর মাঝে তাকওয়া অর্জন করো,
তুমি এর মাঝে তাকওয়া অর্জন করো ।

রোজা রাখো হুকুম জেনে রোজা কেন জানো ,
অনাহারের মুখে খাবার নেই সময়ে কেনো ?
রোজা তো নয় আরাম-আয়েশ হারাম মত ভরো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো  ।

রোজা তো নয় শুধু শুধু উপবাস থাকা,
মিথ্যা হলফ চুরি ব্যভিচার থেকেও দূরে থাকা ।
হালাল-হারাম জেনে বুঝে রোজা তুমি করো,
(তুমি)এর মাঝে তাকওয়া অর্জন করো  ।

দেখার সময় : 10am
তারিখ: 03/04/2022

রবিবার, ৬ মার্চ, ২০২২

রমজান মাসে

রমজান মাসে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা সবাই রমজান মাসে
রাখবো রোজা ভাই,
রোজা মোদের রাখতে হবে
হুকুম খোদার তাই  ।

রোজার মাঝে রোজাদারের জন্য যত কাজ,
সেই কাজেতে শিক্ষা আছে কেমন হবে সমাজ ।
তাইতো ওভাই রাখবো রোজা রমজান মাস এলে,
অনাহারের মুখে দেবো একটু খাবার তুলে ।

অসৎ থেকে থাকতে দূরে রোজার এই বিধান,
মুসালমানের জন্য খোদা তাই দিয়েছে রমাজান  ।
তাইতো ওভাই রাখবো রোজা নিয়ম কানুন জেনে,
আমরা হবো সেরা মানব থাকবো খোদার দ্বীনে  ।।

০৬.০৩.২০২২

কন্ঠস্বর

কণ্ঠস্বর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(শহীদ আনিস খান ভাইয়ের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা । )

তুমি ন্যায়ের পক্ষে বললে কথা
হতে পারো গুম,
আমি আনিস খান বলছি তাই
জনগণের ভাঙাও ঘুম  ।

আমার মত একটা আনিস
আর যেন ছাদের নিচে পড়ে না থাকে,
সন্তান হারানোর কষ্টে যেন মা
কাঁদে না দিকে দিকে  ।

তাই তুলতে হবে এমন আওয়াজ
কেঁপে উঠুক মসনদ থর থর,
ধামাচাপা দিয়ে কি বন্ধ করা যায়
হকপন্থীদের কণ্ঠস্বর !
       ======

ভালো ছেলে


ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।

ভালো হলে জ্ঞানে গুনে
মুল্য পাবে এই জীবনে,
তাইতো তোমায় শিখতে হবে
জানতে হবে কেমন আঁধার !

ভালো ছেলের দুর্গম পথে
উপকৃত হয় সমাজ,
ছলনা তো নয় বোঝেনা সে হায়
সে তো নির্ভীক নিশ্চয়  ।।

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

তোমার নামে পাখিরা

তোমার নামে পাখিরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

তোমার নামে পাখিরা
গান গেয়ে যায়,
তোমার নামে ভোমরেরা
মধু দিয়ে যায়,
তোমার নামে ফুল সুরভী ছড়ায় ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সাগরের ঢেউ দেখো
উত্তাল হয় তোমার নামে,
চাঁদ সূর্য নিয়ম মেনে
চলে তোমার হুকুমে  ।
তোমার নামে ঝরে পড়ে ঝর্ণা ধারা
আল্লাহু আল্লাহ  ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সবুজের মাঠ বলে
গায় আমি তোমারই গান,
মানুষ তবে কেন ভুলে
হয়ে যায় বেঈমান ?
তোমার নামের গুজার করে বৃষ্টি ধারা
আল্লাহু আল্লাহ  ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
09/12/2021

Featured Post

এই ভারতে মুসলিমদের অবদান

এই ভারতে মুসলিমদের অবদান  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  মাথা তুলে বলি আজ ইতিহাসের গান,  এই ভারতে আছে দেখো  মুসল...