বুধবার, ২১ অক্টোবর, ২০২০
ভারত আমার
দাও খুলে দাও
হাতে যদি থাকে আলো
করোনা থেকে মুক্তি পেতে
সবই বলো কার দান
সবই বলো কার দান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
পাখি তুমি কার হুকুমে গেয়ে যাও গান,
ভোমরা তুমি কোথায় পাও এতো মধুর ঘ্রাণ ।
প্রজাপতির ডানায় এলো রঙবেরঙ্গের রঙ
সবই বলো কার দান।
ভোরের শেষে সূর্য এসে বললো হেসে,
আকাশ ফুঁড়ে এসেছি আমি ভালোবেসে ।
ফুলের কুঁড়ি তাড়াতাড়ি পাপড়ি মেলে ছোটায় ঘ্রাণ,
সবই বলো কার দান।
হঠাৎ করে বৃষ্টি এসে সৃষ্টি করে একটি সুরে
ঝির্ ঝির্ ঝির্ মিষ্টি কলোতান।
দৃষ্টি ভরে দেখার পরে চিন্তা করে বলো এবার
সবই কার দান ।
২০২০
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
মারণ ব্যাধি
মারণ ব্যাধি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
মারণ ব্যাধিতে ভুগছি মোরা
ভুগছে সারা দেশ,
জানি না মোরা জানি না
এর কোথায় আছে শেষ ।
হয় তো মোদের পাপের ফল
ফলছে এই দুনিয়ায়,
তবুও আজ মানুষের
নাই! কোনো হুঁশ নাই ।
অন্যায় অবিচারের অন্তরালে
আজ সবাই মশগুল
ভুলের মতো ভুল ঢাকতে গিয়ে হয়
আরো কতো ভুল ।
মরিচা পড়েছে মনে
দেহটি দেখতে ভদ্র
যায় না চেনা যায় না
সে যে কতো অভদ্র ।
সুঁচের মতো ছিদ্র যখন
করতে পারে ধ্বংস
ধ্বংস মানেই মনে রেখো
এটা আজাবের কিছু অংশ ।।
-----------
মানবতার একটাই নাম
মানবতার একটাই নাম (গান)
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
আকাশে আকাশে, বাতাসে বাতাসে
চারিদিক চারিদিক একটাই নাম । ২বার
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
ঐ
যে নবীর আগমনে
সূর্যো আড়াল করে দিনে । ২বার
সেই নবীর নামে দুরূদ পড়ে
বনের হরিণে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ্
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
ঐ
যে নবীর সাফায়াতে
গুনাহ-গার যাবে জান্নাতে। ২বার
সেই নবীর নামে পড়ছে দুরূদ
ফিরিস্তারা ওই দিনে রাতে।
ইয়া-রাসূলাল্লাহ্ ইয়া-হাবিবাল্লাহ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২বার
Featured Post
চলনা চলনা চলনা চল
চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...
-
কিয়ামত মোঃ তরিকুল ইসলাম মন্ডল মধ্যবেনা,বাদুড়িয়া দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন আসিবে তখন কিয়ামত । দুনিয়...
-
আমার লেখা বাংলাদেশ থেকে যে গান গুলি প্রকাশিত হয়েছে। 1. "ওগো রব" কথা: তরিকুল ইসলাম খালাসী শিল্পী: সাদিয়া আক্তার (বাংলাদেশ) সুর...
-
তুমি মাফ করি তরিকুল ইসলাম খালাসী মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) তুমি মাফ কারি দান কারি রহিম রহমান, মোরা তোমার নামে তাই গাই গুনগান । তো...