শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মারণ ব্যাধি

             মারণ ব্যাধি
     তরিকুল ইসলাম খালাসী
        মধ্যবেনা,বাদুড়িয়া

মারণ ব্যাধিতে ভুগছি মোরা
ভুগছে সারা দেশ,
জানি না মোরা জানি না
এর কোথায় আছে শেষ ।

হয় তো মোদের পাপের ফল
ফলছে এই দুনিয়ায়,
তবুও আজ মানুষের
নাই! কোনো হুঁশ নাই ।

অন্যায় অবিচারের অন্তরালে
আজ সবাই মশগুল
ভুলের মতো ভুল ঢাকতে গিয়ে হয়
আরো কতো ভুল ।

মরিচা পড়েছে মনে
দেহটি দেখতে ভদ্র
যায় না চেনা যায় না
সে যে কতো অভদ্র ।

সুঁচের মতো ছিদ্র যখন
করতে পারে ধ্বংস 
ধ্বংস মানেই মনে রেখো
এটা আজাবের কিছু অংশ ।।
            -----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

চলনা চলনা চলনা চল

চলনা চলনা চলনা চল তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  চলনা চলনা চলনা চল, সত্যের পথে চলনা চল। অন্যায় দেখে চুপ না থেক...