বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঈদের খুশি ভাগ করে নাও

ঈদের গান ৩
ঈদের খুশি ভাগ করে নাও
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঈদের খুশি ভাগ করে নাও 
চলো একসাথে যায় ঈদগায় ।
গরিব দুঃখির মুখে খাবার
দাও তুলে দাও ভাই ।

পথে পথে ঘুরছে দেখো 
আজ কতো অসহায়, 
ঈদের দিনেও কষ্টে আছে 
ওরা যে সবাই ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

ওদের সাথী হলে তুমি 
আল্লাহ খুশি হয়, 
ফেরেশতারা লিখবে নেকী 
প্রতিযোগিতায় । 
এমন সুযোগ আর পাবে না 
আজরাইল এলে হায় । 
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সিয়াম শুধু নয়তো ও ভাই 
পেটটা খালি রাখা, 
জাকাত সহ ইফতার নিয়ে 
ওদের পাশে থাকা । 
তবেই পাবে ঈদের খুশি 
যদি আত্মশুদ্ধি হয় ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মুহাম্মদের নামে দুরূদ

মুহাম্মদের নামে দুরূদ
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মুহাম্মদের নামে দুরূদ 
পড়লো চাঁদ সিতারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

যারা আলামিন আস সাদিক 
উপাধি দিলো তাঁর,
তারাই আবার কষ্ট দিলো 
মারলো গায়ে পাথর । 
দন্ত শহীদ হলো তবু 
হয়নি পথহারা,  
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

বদর হলো ওহুদ হলো 
তারা তবু চিনলো না তাঁর,
তিনিই শুধু চেয়ে ছিলেন
থাকবে কেন কুসংস্কার !
রবের পথে আসুক ফিরে 
পথ ভ্রষ্ট যারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা ।। 




আল্লাহর ভালবাসা পেলে তুমি

আল্লাহর ভালবাসা পেলে তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভালবাসা পেলে তুমি
পেয়ে যাবে সকল চাওয়া,  
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

আমাদের চাওয়া গুলো হোক প্রিয় নবীর মতো 
সাহাবারা চেয়ে ছিলো যেমন, 
তেমনি করে তুমি নাও চেয়ে নাও 
রাখো বারেবার তাঁকেই স্মরণ । 
যেয়েও না ভুলে তাঁকে ভুলে যেয়েও না 
এই হোক মোদের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

কতো পাপ রয়ে যায় হয় না চাওয়া 
একটি একটি মনে করে, 
তুমি দয়াময় জানি ক্ষমা করে দাও 
আমাদের পাপ ধরে ধরে ।
তাইতো তোমার কাছে দুহাত তুলে  
চাই এই মনের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 


বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কতো হলে ধনী হয় !

কতো হলে ধনী হয় !
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ধনী বলে জাহির করো 
কতো হলে ধনী হয় ? 
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

কিনলে গাড়ি গড়লে বাড়ি 
মনে তোমার সুখ নাই,
হারাম দিয়ে দেহটাকে 
সাজিয়েছো বড়ো ভাই ।
তুমি মরবে কথা ভুলে গেছো 
হারাম হালাল বাছো নাই ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

তুমি বিলাসীতায় গড়লে জীবন 
কারোর দুঃখ বোঝো নাই, 
অহংকারে মগ্ন হয়ে 
কাটালে দিন বদ নেশায় ।
তবু তুমি রবের আদেশ 
ভুলে আছো সর্বদায় ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় !! 




ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
পাপের ভারে যায় যে ডুবে 
জাহান্নামে দিওনা ফেলে ।
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 



শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
হবেনা ক্ষতি মালিক ওগো
মোরে ক্ষমা করিলে । 
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 


শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ওগো রব

ওগো রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো রব আমাকে বানিয়েছো তুমি
পশু পাখিদের থেকেও শ্রেষ্ঠ করে, 
ওগো রব আমাকে বানিয়েছো তুমি 
তুমি তোমার মতো করে।

জ্ঞান দিলে মান দিলে
দিলে তুমি মর্যাদা, 
মন দিলে ধন দিলে 
দিলে সবই সর্বদা । 
তবুও তোমার করিনা স্মরণ 
অবাধ্য হই সর্বোত্তরে । 

সাথী দিলে স্বাস্থ্য দিলে 
দিলে তুমি সরল পথ, 
শক্তি দিলে সাহস দিলে 
পেতে মোদের নাজাত ।
তবুও তোমার করিনা শুকুর 
পড়েছে মরিচিকা অন্তরে ।।


Featured Post

মানবতার এই পৃথিবী

মানবতার এই পৃথিবী  তরিকুল ইসলাম খালাসী  মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)  হাতটা বাড়াও, হাতটা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। অন্ধকারের র...